Friday, April 3, 2026

কিউইদের কাছে ৪৬ রানে প্রথম ইনিংস শেষ হতেই, বিরাট-রোহিতদের খোঁচা ক্রিকেট অস্ট্রেলিয়ার

Date:

Share post:

বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামে টিম ইন্ডিয়া। তবে খেলতে নেমেই ভারতের দেখা যায় ব্যাটিং বিপর্যয়। ৪৬ রানেই শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। আর এরপর বইতে শুরু করেছে সমালোচনার পাশাপাশি কটাক্ষের ঝড়। টিম ইন্ডিয়াকে কটাক্ষ ক্রিকেট অস্ট্রেলিয়ার । কটাক্ষ করতে ছাড়েননি ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভনও।

এদিন কিউইদের বিরুদ্ধে ৪৬ রানে আউট হতেই ক্রিকেট অস্ট্রেলিয়া সোশ্যাল মিডিয়ায় অ্যাডিলেডের ৩৬ অলআউট নিয়ে ভারতকে কটাক্ষ করে। তিন বছর আগে অ্যাডিলেডে টেস্টকে উল্লেখ করে ক্রিকেট অস্ট্রেলিয়া সোশ্যাল মিডিয়ায় লেখে, “ ৪৬ রানে অলআউট যাওয়ার অর্থ কি ৩৬ রানে অলআউট হয়ে যাওয়াই?”

এরপরই ভারতীয় দলকে কটাক্ষ করেন মাইকেল ভন। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ ভারতের সমর্থকদের বলছি, আপনারা ভাল দিকটাও দেখুন। অন্তত ৩৬ রানটা তো পেরিয়ে গিয়েছেন।” আর সঙ্গে দু’টি ইমোজিও পোস্ট করেছেন ভন।

দ্বিতীয় দিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু ব্যাট করতে নেমে ভারতীয় ব্যাটিং দাঁড়াতেই পারল না টিম সাউদি, মাট হেনরিদের বোলিং-এর সামনে। ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারান ভারত অধিনায়ক রোহিত শর্মা। মাত্র ২ রানে আউট হন তিনি। এরপর শূন্য রানে ফেরেন কোহলি, সরফরাজ। ১৩ রানে আউট হন যশস্বী জসওয়াল। শূন্য রানে ফেরেন রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন। ২ রানে আউট হন কুলদীপ যাদব। ২০ রান্রে আউট হন ঋষভ পন্থ। ভারতের ইনিংস শেষ হয় ৪৬ রানে।

আরও পড়ুন- নিউজিল্যান্ডের বিরুদ্ধে গর্বের পাশাপাশি লজ্জারও নজির গড়লেন বিরাট


Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...