Thursday, May 14, 2026

দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নওয়াব সাইনির, শক্তি প্রদর্শন এনডিএ-র

Date:

Share post:

লোকসভা নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা হারানোর পরে অনিশ্চয়তায় ভুগতে থাকা মোদি সরকারের নতুন শক্তি প্রদর্শনের জায়গা হরিয়ানা (Haryana)। রাজ্যে টানা তৃতীয়বার বিজেপি ক্ষমতা ধরে রাখার অহংকারে নওয়াব সিং সাইনির (Nayab Singh Saini) শপথ অনুষ্ঠানে এনডিএ (NDA) জোটের সব মুখ্যমন্ত্রীদের উপস্থিত করে কার্যত ক্ষমতা দেখালেন নরেন্দ্র মোদি।

একই বছরে দ্বিতীয়বার হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে শপথ (oath taking) নিলেন নওয়াব সিং সাইনি। বৃহস্পতিবার পঞ্চকুলার দশহরা ময়দানে রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয় তাঁকে শপথ বাক্য পাঠ করান। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেই সঙ্গে উপস্থিত ছিলেন এনডিএ (NDA) শাসিত ১৮টি রাজ্যের মুখ্যমন্ত্রী।

মার্চ মাসে প্রথম বার মনোহর লাল খট্টরের জায়গায় মুখ্যমন্ত্রী পদে বসানো হয় বিজেপির ওবিসি নেতা নওয়াব সাইনিকে (Nayab Singh Saini)। তবে তিনি যে যোগ্য ছিলেন তা বিধানসভা নির্বাচনে বিজেপির ৪৮ আসনে জয়ের মধ্যে দিয়েই তিনি প্রমাণ করেন। ফলে তাঁকে মুখ্যমন্ত্রী ঘোষণা নিয়ে দ্বিমত হয়নি বিজেপির অন্দরে। বৃহস্পতিবার নওয়াব সাইনির পাশাপাশি শপথ নেন বিজেপি বিধায়ক অনিল ভিজ (Amil Vij), কৃষাণ লাল পানওয়ার, রাও নরবির সিং।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...