Monday, June 8, 2026

দেশের পরবর্তী প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কর্মজীবন সম্পর্কে জানেন?

Date:

Share post:

নিয়ম মেনেই মেয়াদ শেষ হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (CJI DY Chandrachud)। অবসরগ্রহণের আগে নিজের উত্তরসূরি হিসেবে বিচারপতি সঞ্জীব খান্নার (Sanjib Khanna) নাম সুপারিশ করেছেন দেশের বর্তমান প্রধান বিচারপতি। নভেম্বরে শীর্ষ আদালতের পরবর্তী প্রধান বিচারপতি (CJI )হচ্ছেন তিনি। আইনজীবী হিসেবে নিজের কর্মজীবন শুরু করা বর্ষীয়ান এই বিচারপতি এখনও পর্যন্ত কোনদিনই প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বভার পাননি। সেক্ষেত্রে একেবারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে গুরুদায়িত্ব পেতে চলেছেন সঞ্জীব খান্না (Sanjib Khanna)।

দেশের পরবর্তী প্রধান বিচারপতির কর্মজীবন শুরু আইনজীবী হিসেবে। ১৯৮৩ সালে দিল্লির বার কাউন্সিলে অ্যাডভোকেট হিসেবে নাম নথিভুক্ত করেছিলেন সঞ্জীব খান্না। আয়কর দফতরের সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল হিসেবেও দায়িত্ব সামলেছেন। ২০০৪ সালে দিল্লির স্ট্যান্ডিং কাউন্সিল (সিভিল) হিসেবে নিযুক্ত হন তিনি। এরপর ২০০৫ সালে দিল্লি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন এবং ২০০৬ সালে সেখানকার স্থায়ী বিচারপতির দায়িত্বভার গ্রহণ করেন। ২০১৯ সালে ১৮ জানুয়ারি তাঁকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়। বর্তমানে তিনি ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটির এক্সিকিউটিভ চেয়ারম্যান এবং ভোপালের ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমির গর্ভনিং কাউন্সিলের সদস্য। ২০২৩ সালের জুন থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সুপ্রিম কোর্টের লিগ্যাল সার্ভিস কমিটির চেয়ারম্যান পদে ছিলেন। ভারতীয় সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদ বাতিল শুনানিতে ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চের সদস্য ছিলেন তিনি। আগামী ১১ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ দেবেন সঞ্জীব খান্না।

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...