Wednesday, June 10, 2026

বৈবাহিক ধ.র্ষণ অ.পরাধ হলে বিবাহের ভিত নড়ে যাবে? প্রশ্ন তুলল শীর্ষ আদালত

Date:

Share post:

নতুন ভারতীয় ন্যায় সংহিতাতেও বৈবাহিক ধর্ষণকে অপরাধের তালিকায় রাখা হয়নি। এর বিরোধিতা করে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে (Suprem Court)। বৈবাহিক ধর্ষণকে অপরাধ বলে ঘোষণা করলে বিবাহ নামক সামাজিক প্রতিষ্ঠানের ভিত কি নড়ে যেতে পারে? শুনানিতে মামলাকারীকে পাল্টা প্রশ্ন করে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (D Y Chandrachur), বিচারপতি জে বি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর ডিভিশন বেঞ্চ।

মোদি সরকার ভারতীয় ন্যায় সংহিতাতেও বৈবাহিক ধর্ষণকে অপরাধের তালিকায় রাখা হয়নি।
বর্তমান আইনে সাবালিকা স্ত্রীর ইচ্ছের বিরুদ্ধে যৌন সম্পর্ক স্থাপনে স্বামীরা অপরাধী বলে গণ্য হন না। এর বিরোধিতায় অভিযোগ জমা পড়ে। এর বিরোধিতায় কেন্দ্রের যুক্তি, বৈবাহিক ধর্ষণ যতটা আইনি বিষয়, তার চেয়ে অনেক বেশি সামাজিক উদ্বেগের কারণ। তাদের যুক্তি, বিয়ের পর যৌনতায় অপরাধের বিষয়টি চলে বিবাহ নামক প্রতিষ্ঠানের ভিত নষ্ট হবে না।

বৃহস্পতিবার, কেন্দ্রের সেই যুক্তি নিয়েই মামলার শুনানিতে মামলাকারীদের প্রশ্ন করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের প্রশ্ন, “বিয়ের (Marriage) পর বিনা অনুমতিতে যৌন সম্পর্ক যদি অপরাধ হিসাবে গণ্য হয়, তাহলে সেইক প্রতিষ্ঠানের ভিত নড়ে যেতে পারে বলে যে যুক্তি উঠে আসছে, তার সম্পর্কে আপনাদের মতামত কী?”

পাল্টা মামলাকারীদের আইনজীবী করুণা নন্দী জানান, “খুশি মনে সম্মতি দেওয়ার অধিকার যেমন আমার আছে, তেমন না বলার অধিকারও আমার থাকা উচিত। ধর্ষণ তো আগে থেকেই অপরাধ হিসাবে গণ্য হয়। তাহলে স্বামীরা সেটা থেকে বাদ যাবেন কেন? এতে তো আইনিগত সমস্যা নেই।” দুপক্ষের মত শুনে বৈবাহিক ধর্ষণকে অপরাধের তালিকায় না রাখার বৈধতা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট (Suprem Court)।

আরও পড়ুন- একনজরে আজকের পেট্রোল-ডিজেলের দাম 


Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...