Saturday, April 4, 2026

৫ কোটি চেয়ে সলমনকে খুনের হুমকি, আতঙ্কে মায়ানগরীতে

Date:

Share post:

ফের হুমকি পেলেন বলিউডের ভাইজান। এবার জানিয়ে দেওয়া হলো টাকার অংক, হুমকি বার্তায় বলা হয়েছে ৫ কোটি টাকা না দিলে বাবা সিদ্দিকির থেকে খারাপ অবস্থা হবে সুপারস্টার সলমন খানের (Salman Khan)। মহারাষ্ট্রের দাপুটে নেতা তথা প্রাক্তন বিধায়ক বাবা সিদ্দিকিকে খুনের ঘটনার সঙ্গে নাম জড়িয়েছে বিষ্ণোই গ্যাংয়ের। আতঙ্ক ছড়িয়েছে মুম্বইয়ে। বাবার মতো হাইপ্রোফাইল ব্যক্তিকে প্রকাশ্যে খুন করে খবরের শিরোনামে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। এবারে ‘লরেন্স’র লক্ষ্যে ‘দাবাং’ অভিনেতা। আতঙ্ক ছড়াচ্ছে মায়ানগরীতে।

আগেও একাধিকবার অভিনেতার উপর হামলা চালিয়েছে বিষ্ণোই গ্যাংয়ের দুষ্কৃতীরা। কখনও সলমনের বাড়ি, কখনও বাগানবাড়িতে হামলা হয়েছে। আবারও এর মাঝেই খুনের হুমকি পেলেন সলমন। মুম্বই পুলিশের ট্রাফিক গার্ডের হোয়াটসঅ্যাপ নম্বরে সলমন খানকে খুনের হুমকি এসেছে। ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে হুমকি দিয়ে বলা হয়েছে, ‘আমাদের হাল্কাভাবে নেবেন না। যদি সলমন খান বেঁচে থাকতে চান ও আমাদের সঙ্গে শত্রুতা চিরতরে শেষ করতে চান তাহলে পাঁচ কোটি টাকা দিতে হবে। যদি সেই টাকা না দেওয়া হয়, তাহলে সলমন খানের অবস্থা বাবা সিদ্দিকির থেকেও খারাপ হবে।’

এই হুমকি পাওয়ার পরেই তৎপর হয়েছে মুম্বই পুলিশ। কোথা থেকে এই বার্তা এসেছে তার তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি সলমনকেও গোটা বিষয়টি জানানো হয়েছে। বলিউড তারকার নিরাপত্তাও নিশ্ছিদ্র রাখতে চাইছে পুলিশ। যদিও সুপারস্টারের তরফে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

 

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...