Friday, June 19, 2026

ফের রেল দুর্ঘটনা, এবার বেলাইন লোকাল ট্রেন! ছিটকে গেল শেষ বগি 

Date:

Share post:

কেন্দ্রের অধীনস্থ ভারতীয় রেলের (Indian Railways) অপদার্থতার আরও এক উদাহরণ প্রকাশ্যে। উৎসবের মরশুমে ফের রেল দুর্ঘটনা। এবার লাইন থেকে ছিটকে গেল লোকাল ট্রেনের শেষ বগি, আতঙ্কে অসুস্থ যাত্রীরা। শুক্রবার রাতেই ঘটনাটি ঘটেছে বাণিজ্য নগরী মুম্বইতে (Mumbai Local train derailed)।

ভারতীয় রেলের সঙ্গে দুর্ঘটনা (Rail Accident) যেন সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। প্রতিমাসে হয় ট্রেন লাইনচ্যুত হচ্ছে তা না হলে মালগাড়ি বা অন্য ট্রেনের সঙ্গে ধাক্কার খবর চেনা রুটিন হয়ে উঠেছে। বৃহস্পতিবারই অসমে বেলাইন হয়েছিল আগরতলা লোকমান্য তিলক এক্সপ্রেস। একদিন পেরোতে না পেরোতেই ফের ট্রেন দুর্ঘটনা রেল সূত্রে জানা যায়, সিএসএমটি স্টেশনে (CSMT station) যাওয়ার পথে কল্যাণ স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। শুক্রবার রাত ৮টা ৫৫ মিনিট নাগাদ মুম্বইয়ের ডাউন লাইনে একটি লোকাল ট্রেন বেলাইন হয়ে যাওয়ায় শেষের বগি ছিটকে যায়। সেন্ট্রাল রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক স্বপ্নীল নীলা জানিয়েছেন, সেই সময় দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিতে যাত্রী সংখ্যা কম ছিল। পাশাপাশি ট্রেনের গতি অত্যন্ত কম থাকায় বড় বিপদ এড়ানো গেছে। কিন্তু গোটা ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ফের প্রশ্নের মুখে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন ভারতীয় রেলের যাত্রী সুরক্ষা।

 

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...