Saturday, June 6, 2026

ভারতীয় সেনা খুনে কানাডার সরকারি আধিকারিক! প্রত্যর্পণ চেয়ে চাপ বাড়াল নয়াদিল্লি

Date:

Share post:

খালিস্তানি (khalistan) জঙ্গি হরদীপ সিং নিজ্জরের মৃত্যুতে ভারতের দিকে প্রমাণহীন অভিযোগের আঙুল তুলেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau)। এবার পাল্টা সন্ত্রাসে মদত দেওয়া এবং ভারতীয় সেনাকে খুনের অভিযোগে কানাডার সীমান্তরক্ষী বাহিনির এক আধিকারিককে প্রত্যর্পণের দাবি জানাল ভারত। দিন কয়েক আগে ভারতের (India) বিদেশমন্ত্রকের তরফে, কানাডার অধিবাসী ২৬ জনকে ভারতে প্রত্যর্পণের আবেদন করা হয়েছিল। সেই বিষয়ে এড়িয়ে গেছে জাস্টিন ট্রুডোর দেশ।

একদিকে ভারতের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে কোনও তথ্য আগে থেকে দেয়নি বলে স্বীকার করে নেয় কানাডা (Canada)। সেই সঙ্গে নিজেদের দেশেই খালিস্তানপন্থীদের সমর্থনের পথে গিয়ে চাপের মুখে ট্রুডো সরকার। এই পরিস্থিতিতে যখন উপপ্রধানমন্ত্রীকে (Deputy Prime Minister) প্রশ্ন করা হয় নিজ্জর খুনের আগে তার বিদেশ যাত্রায় কেন নিষেধাজ্ঞা জারি করেছিল কানাডা সরকার, তিনি উত্তর দিতে পারেননি।

এবার ট্রুডো সরকারের দুর্বলতার রেশ ধরেই ফের কানাডাকে তোপ দাগল ভারত। সন্দীপ সিং সিধু (Sandeep Singh Sidhu) নামে কানাডার সীমান্তরক্ষী বাহিনির এক আধিকারিককে প্রত্যর্পণ করার সিদ্ধান্ত নিয়েছে বিদেশমন্ত্রক (Ministry of External Affairs)। পাক-খলিস্তানি জঙ্গি লখবির সিংয়ের (Lakhbir Singh) সঙ্গে তার ঘনিষ্ঠ যোগ রয়েছে বলে দাবি ভারতীয় কূটনীতিকদের। তার বিরুদ্ধে খলিস্তানি সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে শৌর্যচক্র পাওয়া সেনা অফিসার বলবিন্দর সিংহ সাঁধুকে হত্যার অভিযোগ রয়েছে, দাবি ভারতের।

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...