Thursday, June 25, 2026

‘শতবর্ষে নীরেন্দ্রনাথ চক্রবর্তী’: বিশিষ্টজনেদের উপস্থিতিতে প্রকাশিত হল বাংলা আকাদেমিতে

Date:

Share post:

এবার জন্ম শতবার্ষিকী অমলকান্তি স্রষ্টা কিংবদন্তি কবি-লেখক নীরেন্দ্রনাথ চক্রবর্তীর (Nirendranath Chakraborty)। তাঁর সৃষ্টি এবং জীবনী নিয়ে প্রকাশিত হল আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Bandopadhyay) ও সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের সম্পাদিত ‘শতবর্ষে নীরেন্দ্রনাথ চক্রবর্তী’ বইটি। শনিবার সন্ধেয় বাংলা আকাদেমিতে এই বই প্রকাশ অনুষ্ঠানে ছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আলাপন বন্দ্যোপাধ্যায়, সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়, শুভাপ্রসন্ন,বিনোতা রায়চৌধুরী কৃষ্ণরূপ চক্রবর্তী, শিউলি সরকার সহ বিশিষ্টজনেরা।

অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল। তাই কবি, লেখক নীরেন্দ্রনাথ চক্রবর্তীও (Nirendranath Chakraborty) রোদ্দুর হয়েই থেকে গেলেন, থেকে যাবেন। এদিন পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি সভাকক্ষে কবির জীবন এবং সৃষ্টি নিয়ে বিশেষ আলোচনা চক্রের আয়োজন করা হয়। ইতিমধ্যেই কবিকে নিয়ে তৈরি হয়েছে একটি উদযাপন কমিটি। সেখানে সভাপতি হিসেবে রয়েছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং সহ-সভাপতি করা হয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে।

 নীরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রায় কাছাকাছি সময়ের সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, তিনি খুব কাছ থেকে দেখেছেন তাঁকে। নীরেন্দ্রনাথের সঙ্গে প্রথম আলাপে মুগ্ধ হয়েছিলেন তিনি। নীরেন্দ্রনাথ যেভাবে কবিতা লিখতেন তা থেকে তিনি যে শিক্ষা পেয়েছেন তা চিরস্মরণীয় বলেও জানান শীর্ষেন্দু।







Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...