Tuesday, June 23, 2026

শনিতেও বিমানের বোমাতঙ্ক! এক সপ্তাহে ৪০ টি হুমকিবার্তা

Date:

Share post:

ফের বিমানে বোমাতঙ্ক (Bomb Threat)। বিমানে বোমাতঙ্ক কার্যত নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বাদ গেল না শনিবারও। টানা এক সপ্তাহ ধরে আন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক বিমানে বোমার হুমকি দেওয়া হচ্ছে। এ দিনও বোমাতঙ্ক ছড়ায় জয়পুর থেকে দুবাইগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে (Air India Express)। সকাল ৬টা ১০ মিনিটে বিমানবন্দর থেকে ওড়ার কথা ছিল বিমানটির। কিন্তু বোমাতঙ্কের জেরে এক ঘণ্টারও বেশি দেরিতে ছাড়ে সেটি। পাশাপাশি হায়দ্রাবাদ (Bomb threat Hyderabad flights) থেকে দিল্লি এবং চণ্ডীগড় বিমানে বোমাতঙ্ক (Bomb threat)। মাঝ আকাশে বোমার হুমকি পাইলটের কানে পৌঁছয় শনিবার সকালে দুটি বিমানে বোমার রাখা রয়েছে বলে হুমকির ফোন আসে। তারপরই জরুরি ভিত্তিতে বিমান দুটি অবতরণ করা হয়।

গত রবিবার থেকে লাগাতার হুমকিবার্তা আসছে বিভিন্ন সংস্থার বিমানগুলিতে। তার জেরে কোনওটি বাতিল করতে হয়েছে। কোনও বিমানকে জরুরি ভিত্তিতে অবতরণ করিয়ে তল্লাশি চালানো হয়েছে। এই ঘটনায় ছত্তীসগঢ় থেকে এক কিশোরকে নিজেদের হেফাজতে নিয়েছে মুম্বই পুলিশ। দিল্লি পুলিশও পর পর বিমানে বোমাতঙ্কের ঘটনার তদন্ত করছে। এ ছাড়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিও ইতিমধ্যেই তদন্তে নেমেছে। বার বার বোমাতঙ্ক আর হুমকি ফোনের ঘটনায় উদ্বেগ বাড়ছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকেরও। যাত্রীদের মধ্যেও তার প্রভাব পড়ছে। হয়রানির শিকার হতে হচ্ছে। পরিষেবা ব্যাহত হচ্ছে। লাগাতার এই হুমকি ফোন এবং বোমাতঙ্কের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে তদন্তকারী সংস্থাগুলিও।

সূত্রের খবর, নিত্যদিনের এই যাত্রী ভোগান্তি থেকে রেহাই পেতে বেশ কয়েকটি নতুন নির্দেশিকা আনতে চলেছে কেন্দ্র। তার মধ্যে অন্যতম হল স্কাই মার্শালের সংখ্যা বাড়ানো। উল্লেখ্য, বেশ কয়েকটি দেশীয় এবং আন্তর্জাতিক উড়ানে মোতায়েন থাকেন এনএসজি কমান্ডোরা। তবে ইউনিফর্ম নয়, সাধারণ পোশাক পরে যাত্রী হিসাবে তাঁরা বিমানে চলাফেরা করেন। বুধবার বৈঠকের পর সম্ভবত এই এয়ার মার্শালদের সংখ্যা আরও বাড়াতে নির্দেশ দিতে পারে কেন্দ্র। যে এক্স হ্যান্ডলগুলি থেকে এই হুমকিবার্তা পাঠানো হচ্ছে সেগুলি চিহ্নিত করতে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (১৪সি), ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সার্ট-ইন) একযোগে কাজ করছে।

আরও পড়ুন- ‘শতবর্ষে নীরেন্দ্রনাথ চক্রবর্তী’: বিশিষ্টজনেদের উপস্থিতিতে প্রকাশিত হল বাংলা আকাদেমিতে

 

 

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...