Sunday, April 5, 2026

রাজস্থানে বাস ও টেম্পোর ভয়াবহ সংঘর্ষে বেঘোরে প্রাণ গেল ৮ শিশু-সহ ১২ জনের

Date:

Share post:

রাজস্থানে বাস ও টেম্পোর ভয়াবহ সংঘর্ষে বেঘোরে প্রাণ গেল ৮ শিশু-সহ ১২ জনের। জানা গিযেছে, গোয়ালিয়র থেকে জয়পুরের দিকে যাচ্ছিল স্লিপার কোচের বাস। রাজস্থানের ঢোলপুর জেলার সুনিপুরের কাছে ঘটে দুর্ঘটনা।বারি থানার পুলিশ আধিকারিক শিবলহরি মিনা জানিয়েছেন, একই পরিবারের ১২ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন ইরফান ও  তাঁর স্ত্রী জুলি, তাদের কন্যা আসমা, ও ৮ বছরের ছেলে সালমান। এছাড়াও তাঁদেরই পরিবারের পারভিন (৩২), জারিনা (৩৫), শাকির (৬), শানিফ (৯), আজান (৫), আশিয়ানা (১০), সুফি (৭) ও বছর দশেকের দানিশের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার রাতে টেম্পোতে করে সারমাথুরা থানার বারাউলি গ্রামে এক অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন গফুর খান। জাতীয় সড়কে দ্রুত বেগে এসে স্লিপার কোচের বাসটি তাদের টেম্পোতে ধাক্কা মারে। বাসের গতিবেগ বেশি থাকায়, চালক নিয়ন্ত্রণ করতে পারেন নি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ শিশুসহ ১২ জনের।বারি থানার পুলিশকর্মীরা দ্রত ঘটনাস্থলে পৌঁছান। টেম্পো থেকে মৃতদেহ উদ্ধার করে বারি সরকারি হাসপাতালে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় বাসের চালক ও খালাসিকে। তাদের জেলা হাসপাতালে পাঠানো হয় ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোকপ্রকাশ করেন। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। টেম্পো এবং বাস দুটিকেই বাজেয়াপ্ত করা হয়েছে।









Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...