Saturday, June 20, 2026

কিউইদের কাছে প্রথম টেস্টে হারতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতে ধাক্কা ভারতের

Date:

Share post:

এ যেন গোদের উপর বিষফোঁড়া। একেই তো নিউজিল্যান্ডের কাছে প্রথম টেস্ট হার, তার উপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও ধাক্কা। এদিন কিউইদের কাছে ৮ উইকেটে হারতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। কমে গেল ভারতের পয়েন্ট শতাংশের হার।

এখন যে টেস্ট ম্যাচ খেলছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা তা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধিনে। এই ম্যাচে হার জিতের নির্ভর করছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা । আর কিউইদের কাছে প্রথম টেস্ট হারতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতে ধাক্কা খেল টিম ইন্ডিয়া । তবে শীর্ষ স্থান ধরে রেখেছেন রোহিত শর্মারা । এখনও পর্যন্ত ১২টি ম্যাচ খেলে রোহিতেরা জয় পেয়েছেন ৮টি ম্যাচে। ড্র হয়েছে একটি ম্যাচ। ১২ ম্যাচ থেকে ভারতের ঝুলিতে এসেছে ৯৮ পয়েন্ট। মন্থর বোলিংয়ের জন্যও ২ পয়েন্ট কাটা গিয়েছে ভারতের। সব মিলিয়ে সম্ভাব্য সর্বোচ্চ পয়েন্টের ৬৮.০৬ শতাংশ পেয়েছেন রোহিতেরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার পয়েন্ট শতাংশ ৬২.৫০।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। সব মিলিয়ে তাদের সংগ্রহ ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট। ভারতকে হারিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে নিউজিল্যান্ড। তাদের পয়েন্ট শতাংশ ৪৪.৪৪।

আরও পড়ুন- কিউইদের কাছে প্রথম টেস্টে ৮ উইকেটে হেরে কী বললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ?


Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...