Friday, May 15, 2026

শিণ্ডে শিবিরে যোগ গৌরী লঙ্কেশ খুনে অভিযুক্তের! থাকবেন ভোটপ্রচারে

Date:

Share post:

দেশের যাবতীয় অপরাধের শিখরে ফের উঠে আসছে বাণিজ্য নগরী মুম্বই তথা মহারাষ্ট্রের নাম। একদিকে ব্যাঙ্গালুরুতে টাকা দিয়ে বিজেপির টিকিট দেওয়ার নামে প্রতারণায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশির ভাই আশ্রয় নিয়েছিলেন মহারাষ্ট্রের কোলাপুরে। অন্যদিকে ব্যাঙ্গালুরুতে সাংবাদিক গৌরী লঙ্কেশ (journalist Gauri Lankesh) খুনে অভিযুক্তকেও এবার সাদর গ্রহণ করল শিবসেনার শিণ্ডে শিবির (Shivsena Shinde camp)। অপরাধীর শাস্তি তো দূরের কথা, দেশে আলোড়ন ফেলা হত্যা মামলার অভিযুক্ত এবার হতে চলেছেন এনডিএ (NDA) জোটের ভোট প্রচারের মুখ, খবর সূত্রের।

বিজেপি ও তার সহযোগী এনডিএ (NDA) দলগুলি যে গুণ্ডা রাজনীতির হাত ধরে গোটা দেশে রাজত্ব চালাচ্ছে তার একটি উদাহরণ সম্প্রতি মহারাষ্ট্র পেয়েছে বারবার লরেন্স বিষ্ণোইয়ের (Lawrence Bishnoi) অত্যাচারের মধ্যে দিয়ে। এবার তারা সাক্ষী থাকবে সাংবাদিক হত্যার মূল অপরাধীর কার্যকলাপেরও। সৌজন্য শিবসেনার শিণ্ডে শিবির। রবিবারই সাদরে সেই শ্রীকান্ত পানঘরকরকে (Shrikant Panghar) দলে যোগদান করাল শিণ্ডে শিবির। অর্থাৎ খুনিকে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে পদার্পণ করানোর কারিগর হয়ে রইল মহারাষ্ট্রের শাসকদল।

যদিও আনুষ্ঠানিক যোগদানের পরে পানঘরকরের দাবি তিনি শিবসেনাতেই (Shivsena) ছিলেন। ১৯৯৯ সাল থেকে তিনি শাখা প্রমুখের দায়িত্ব সামলেছেন। তবে দুটি খুন ও অস্ত্র মামলায় অভিযুক্ত হওয়ার কারণে রাজনীতি থেকে সরে গিয়েছিলেন। তাঁকে দলে যোগদান করানোর জন্যই ঘটা করে বিজেপি সহযোগী শিবির থেকে সম্প্রতি সংবর্ধনার আয়োজন করা হয়েছিল, তাও এদিন স্পষ্ট হয়ে যায়।

হাতে গোনা কয়েকদিন পরেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতিতে যে কোনও যোগদানই যে ভোটের ময়দানে রাজনৈতিক ফায়দা তোলার জন্য, তা বলার অপেক্ষা রাখে না। পানঘরকরের দাবি তিনি জালনা বিধানসভাকেন্দ্র থেকে ভোটে লড়ার আবেদন করেছিলেন। কিন্তু শরিক দলের মধ্যে আসন রফার জেরে তা সম্ভব হয়নি। এই কেন্দ্রে এমনিতেই বিধায়ক রয়েছেন কংগ্রেসের। তাই তিনি পিছনে থেকে জালনা নির্বাচন ক্ষেত্রের নির্বাচনের প্রধান হিসাবে কাজ করবেন। থাকবেন নির্বাচনী প্রচারেও।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...