Thursday, June 25, 2026

সুড়ঙ্গে হামাস প্রধান! হামলার আগের মুহূর্তের ভিডিও প্রকাশ ইজরায়েলের

Date:

Share post:

৭ অক্টোবর ইজরায়েলের বুকে হওয়া হামাসের ভয়ানক হামলার মাস্টার মাইন্ড ইয়াহিয়া সিনওয়ার (Yahya Sinwar)। হামাসের রাজনৈতিক প্রধান (Hamas Leader) ইসমাইল হানিয়া জুলাই মাসে নিহত হওয়ার পর জঙ্গিগোষ্ঠীর প্রধান পদে বসে সিনওয়ার। গাজায় (Gaza) ইজরায়েলি সেনার বোমাবর্ষণে ইতিমধ্যে খতম হয়েছে সিনওয়ার! এমনটাই দাবি ইজরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)। এবার ইজরায়েলি সেনাবাহিনী তরফে হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারের একটি নতুন ভিডিও (Video) প্রকাশ করা হয়েছে। যা ৭ অক্টোবরের ভয়াবহ হামলার কয়েক ঘন্টার আগের বলে দাবি করা হয়েছে।

এর আগে ইজরায়েল সেনার (Israeli army) তরফে দাবি করা হয়েছিল যে ভয়াবহ হামলার ছক কষে দীর্ঘসময় থাকার প্রস্তুতি নিয়েছিলেন হামাস জঙ্গিগোষ্ঠীর প্রধান ইয়াহিয়া সিনওয়ারা (Yahya Sinwar)। পাশাপাশি দাবি করেন যে, সিনওয়ারের বাড়ির নিচে একটি বাঙ্কার তৈরি করা হয়েছিল, যাতে শৌচালয়, শাওয়ার এবং রান্নাঘরের সুবিধা ছিল। আর এবার ভিডি প্রকাশ্যে আসতেই দেখা গেল ইজরায়েল বাহিনীর ধারণা অনেকটাই সঠিক। ভিডিওতে দেখা যায়, সিনওয়ার তার স্ত্রী এবং শিশুদের নিয়ে বাড়ির নিচে তৈরি একটি সুরঙ্গে প্রবেশ করছেন। সঙ্গে তিনি খাদ্যদ্রব্য ও অন্যান্য সামগ্রী নিয়ে যাচ্ছেন।

আইডিএফের দাবি, তিনি ইজরায়েলি (Israeli army) হামলা থেকে বাঁচার জন্য সেখানে দীর্ঘ সময় ধরে অবস্থান করার পরিকল্পনা করছিলেন। আইডিএফের এক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হেগ্রি জানিয়েছেন, ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে সিনওয়ার এবং তার পরিবার সদস্যরা একটি ভূগর্ভস্থ স্থানে পালিয়ে যান, কারণ তাঁরা জানতেন যে ভয়াবহ হামলা হতে চলেছে।

আরও পড়ুন- সিআরপিএফ স্কুলের বাইরে বিস্ফোরণ, তদন্তে তৎপর NIA-NSG

 

Related articles

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...

বারাণসীতে জমকালো বিয়ের অনুষ্ঠান আকাশ দীপের, কেন আমন্ত্রিত নন রোহিত-বিরাট?

চোটের জন্য বেশ কয়েক মাস ধরে ক্রিকেটের বাইরে আছেন আকাশ দীপ (Akash Deep)। এরইমধ্যে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু...