Thursday, June 25, 2026

উঠোন থেকে নিয়ে গেল চিতাবাঘ! জঙ্গলে উদ্ধার নাবালিকার রক্তাক্ত দেহ

Date:

Share post:

বাড়ির উঠোন থেকে কিশোরীকে টেনে হিঁচড়ে নিয়ে গেল চিতাবাঘ(Leopard)। পরে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ডুয়ার্সের নাগরাকাটায় এই ঘটনার পর থেকে আতঙ্কে কাঁপছেন এলাকাবাসী। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির (Jalpaiguri) নাগরাকাটা ব্লকের দক্ষিণ খেরকাটা গ্রামে। মৃত কিশোরীর নাম সুশীলা গোয়ালা(১২) ওরফে লীলাবতী। নাবালিকা এলাকার কলাবাড়ি-খেরকাটা বিএফপি স্কুলে চতুর্থ শ্রেণির পড়ুয়া। বাড়ি দক্ষিন খেরকাটায়।

ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে আসে, সঙ্গে প্রবল আতঙ্ক। ঘটনার কথা শুনে, বনকর্মীরা (Forest Department) সেখানে গেলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। বন দপ্তরের গরুমারা বন্যপ্রাণ বিভাগের এডিএফও (ADFO) রাজীব দে বলেন, “অত্যন্ত দুঃখজনক ঘটনা। নাবালিকার পরিবারকে ক্ষতিপূরণের বন্দোবস্ত করা হবে। সেখানে খাঁচা পাতার ব্যবস্থা করা হচ্ছে। বনকর্মীরা এলাকায় রয়েছেন।”

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ি-লাগোয়া শনি পুজোর আসর থেকে ফিরে হাত পা ধুয়ে ঘরে ঢুকছিল সুশীলা। সেখানে আগে থেকেই ঘাঁটি গেড়ে থাকা একটি চিতাবাঘ (leopard) তাঁর ওপর পেছন থেকে হামলা চালায়। গলায় কামড় দিয়ে টেনে নিয়ে যায় পাশের জঙ্গলে (forest)। সে সময় ওই নাবালিকার বাড়িতে বাবা-মা ছিল না। স্থানীয়রা টের পেতেই ফোঁটা ফোঁটা রক্ত দেখে জঙ্গলের দিকে এগিয়ে যান। সেখান থেকেই সুশীলার খোবলানো নিথর দেহ (Dead Body) উদ্ধার হয়। গোটা গ্রাম ঘটনাস্থলে চলে আসে। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...