Wednesday, June 24, 2026

বহরমপুরের তৃণমূল নেতা খুনে ভাড়া করা হয়েছিল ‘শার্প শুটার’! চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে

Date:

Share post:

গত ১৫ অক্টোবর প্রাতর্ভ্রমণে বেরিয়ে খুন হন বহরমপুরের তৃণমূল নেতা প্রদীপ দত্ত। কাছ থেকে তাঁকে গুলি করে পালিয়ে যায় আততায়ীরা। এবার তৃণমূল নেতার খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ।

পুলিশের দাবি, বহরমপুরে তৃণমূল নেতা খুনে ভাড়া করা হয়েছিল সুপারি কিলার। বেশ কিছুদিন এলাকায় নজরদারি করে চূড়ান্ত করা হয়েছিল পরিকল্পনা। কোন রাস্তা দিয়ে এসে খুন করে কোন রাস্তা দিয়ে পালাতে হবে সব আগে থেকেই ঠিক করে রেখেছিল তারা। পুলিশের আরও দাবি, পাড়ারই এক যুবককে প্রদীপবাবুর ওপর নজরদারির জন্য নিয়োগ করেছিল খুনিরা। বুবাই দাস নামে সেই যুবককে আগেই গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে খুনিদের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে।

বহরমপুর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় একটি জমি বেচাকেনা নিয়ে বিবাদে জড়িয়েছিলেন প্রদীপ। পুলিশ বলছে, এলাকায় সদ্য প্রোমোটারি ব্যবসা শুরু করেছিলেন তিনি। সদ্য তাঁর সঙ্গে বেশ কিছু ব্যবসায়ীর ঝামেলা শুরু হয়েছিল। আচমকা জমি ব্যবসায় নেমে প্রদীপের উত্থান ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছিল। প্রদীপেরই একটি নির্মীয়মাণ কাজকে কেন্দ্র করেই এক ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়।

আরও পড়ুন- ডাক্তারদের আন্দোলনে অনেকে সমস্যা বাড়াচ্ছে: মদতদাতাদের তোপ সমীর পূততুণ্ডুর

 

Related articles

বৈভবের জন্য ভিন্ন সাজঘর! ভাইয়ের ব্যাটে তাণ্ডব: ক্রিকেটে নতুন সূর্যবংশী অধ্যায়

ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত নাম বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। মাত্র ১৫ বছর বয়সেই জাতীয় টি২০ দলের দরজায়...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় আহতদের দেখতে এসএসকেএমে মুখ্যমন্ত্রী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ের ঘটনায় আহতদের দেখতে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

উইকেন্ডে বন্ধ চিংড়িঘাটা ফ্লাইওভার, বিজ্ঞপ্তি জারি লালবাজারের

কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের (Orange Line of Kolkata Metro)কাজের জন্য জুন এবং জুলাই মাসে দুদিন ট্রাফিক নিয়ন্ত্রণের সিদ্ধান্ত...

মিড ডে মিলে ডিমের দাবি থেকে ‘উপযুক্ত’র ব্যাখ্যা চেয়ে গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন কুণালের

কলকাতার সরকারি স্কুলে মিড ডে মিলে দায়িত্ব দেওয়া হচ্ছে ইসকনকে। ফলে সেই পাতে পড়বে না ডিম। বুধবার, বিধানসভার...