Friday, June 26, 2026

ডাক্তারদের আন্দোলনে অনেকে সমস্যা বাড়াচ্ছে: মদতদাতাদের তোপ সমীর পূততুণ্ডুর

Date:

Share post:

মুখ্যসচিবের অনুরোধ অগ্রাহ্য করে তথা অনশন প্রত্যাহার না করেই আগামিকাল অর্থাৎ সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার বার্তা দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। ফের সোমবার নবান্নের বৈঠক ঘিরে ফের জটিলতা বাড়ালেন আন্দোলনকারী চিকিৎসকরা। এবার জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে একহাত নিলেন প্রাক্তন সিপিএম নেতা সমীর পূততুণ্ডু।

জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তথা অনশন কর্মসূচিকে কটাক্ষ করে প্রাক্তন সিপিএম নেতা বলেন, আন্দোলনের নামে একটা কেঁচে গন্ডুষ ব্যাপার হয়ে গেছে। সাধারণ মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। আন্দোলনকারীরা বলছেন আমরা অনশন করলেও বাকিরা কাজে আছে। কিন্তু কোথায় কাজে আছে? সকলেই তো ওখানেই বসে আছেন। আমি এতদিন ধরে নানান ধরণের আন্দোলনের সঙ্গে যুক্ত আছি, কিন্তু আমি কখনও শুনিনি যে অনশনের পর গণস্বাক্ষর সংগ্রহ হয়! শুনলাম গাছের ওপরে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে!

ডাক্তারদের কর্মবিরতিকে কটাক্ষ করে প্রাক্তন সিপিএম নেতা সমীর পূততুণ্ডু আরও বলেন, না টাইতেই সিবিআই-সুপ্রিম কোর্ট ওরা পেয়ে গেছে। রাজ্যের সরকার থেকে সিবিআই কারোর ওপর ভরসা নেই ওদের। ওখানে বেশ কয়েকজন পণ্ডিত লোক এমন বসে আছেন যারা সমস্যা সমাধানের চেষ্টা না করে বরং সমস্যা বাড়িয়ে তুলছেন। কেও যদি বলেন আমি দশটা দাবি করেছি এবং সেই দশটা দাবি মেটাতে হবে নাহলে আন্দোলন তুলব না, সেক্ষেত্রে তিনি আন্দোলন না তুললেও আন্দোলন এমনিই ভেঙে যাবে। জানি না এই আন্দোলনের প্ল্যানিং কারা করেছেন, তবে যারাই করেছেন শুরু থেকে আজ পর্যন্ত যে যায়গায় আছে সেখানে জনসমর্থনটাকে তারা হাস্যস্তরে পরিণত করেছেন।

আরও পড়ুন- বিচারপতির পদ ছেড়ে কেন ভোটের লড়াইতে: প্রশ্ন সুপ্রিম বিচারপতি বি আর গভাইয়ের

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...