Friday, June 26, 2026

বিচারপতির পদ ছেড়ে কেন ভোটের লড়াইতে: প্রশ্ন সুপ্রিম বিচারপতি বি আর গভাইয়ের

Date:

Share post:

লোকসভা নির্বাচনের অব্যবহিত আগে কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ ছেড়ে সোজা বিজেপিতে যোগ। তারপর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে একেবার সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার তাঁর এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গভাই। বিচারপতির দাবি, বিচারকের আসন থেকে রাজনৈতিক পক্ষপাতিত্ব করা যায় না। সেখানে রাজনৈতিক দলের হয়ে ভোটে লড়াই করা বিচারকের ব্যক্তিস্বাতন্ত্রের সঙ্গে একেবারেই মানানসই নয় বলে উল্লেখ করেন তিনি।

লোকসভা নির্বাচনের আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদান ও সাংসদ হয়ে যাওয়া নিয়ে বাংলার শাসকদল বরাবর তাঁর বিচারপতি হিসাবে রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিল। এবার সেই একই প্রতিধ্বনি শীর্ষ আদালতের অন্যতম বিচারপতি বি আর গভাইয়ের মুখে। গুজরাটের আহমেদাবাদে একটি কনফারেন্সে যোগ দিয়ে বিচারপতি গভাই বলেন, “যদি কোনও বিচারক সৌজন্যের খাতিরেও কোনও রাজনীতিক বা প্রশাসনিক আধিকারিকের প্রশংসা করেন তবে তার প্রভাব সামগ্রিক বিচার ব্যবস্থার উপর বিশ্বাসে পড়ে।”

সামগ্রিকভাবে বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, “বিচার ব্যবস্থাকে আইন ও প্রশাসন উভয়ের থেকেই পৃথক থাকতে হবে। বিচার ব্যবস্থার স্বাতন্ত্রের উপর রাজনৈতিক হস্তক্ষেপ, আইনের লম্বা হাত বা প্রশাসনিক হস্তক্ষেপ বিচার ব্যবস্থার নিরপেক্ষতার চিন্তাধারাকেই লঘু করে দেয়।”

এই প্রসঙ্গেই নাম না করে যে উদাহরণ দেন বিচারপতি গভাই তা কার্যত মিলে যায় সাংসদ অভিজিতের (Abhijit Ganguly) সঙ্গে। তিনি বলেন, “যদি কোনও বিচারক তাঁর পদ থেকে অব্যহতি দেওয়ার একেবারে পরেই কোনও রাজনৈতিক দলের হয়ে নির্বাচনের (election) প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে তা তাঁর নিরপেক্ষতার উপর জনমানসে প্রভাব ফেলে।” তিনি নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, বাইরের জগতে একজন বিচারকের কাজকর্মও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা তাঁর বিচারক সত্ত্বার সঙ্গে মানানসই হওয়া প্রয়োজন।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...