Monday, April 6, 2026

অস্ট্রেলিয়া সিরিজে কি বল হাতে দেখা যাবে শামিকে? মুখ খুললেন নিজেই

Date:

Share post:

মহম্মদ শামি কি ফিট? তিনি কি খেলতে পারবেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ? এই প্রশ্নই ঘুরে ফিরে বেড়াচ্ছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। আর এই নিয়ে এবার মুখ খুললেন শামি নিজেই। জানালেন, তাঁর চোটে এখন আর কোন ব্যথা নেই।

এই নিয়ে শামি বলেন,” গতকাল যেভাবে বল করেছি, তাতে আমি খুশি। আগে অর্ধেক রানআপে বল করতাম, যাতে বেশি চাপ না নিতে হয়। কিন্তু গতকাল আমি ঠিক করি, পূর্ণ শক্তিতে বল করব। নিজের ১০০ শতাংশ দিয়ে বল করেছি। আমার এখন আর কোনও ব্যথা নেই। বহুদিন ধরেই লোকে ভাবছে অস্ট্রেলিয়া সফরে খেলতে পারব কিনা? কিন্তু তার জন্য এখনও সময় আছে।” এরপরই শামি বলেন, “ আমার মাথায় শুধু এখন একটা জিনিসই রয়েছে। আমাকে নিশ্চিত করতে হবে যে আমি পুরো ফিট আর অস্ট্রেলিয়া সফরের আগে আরও শক্তিশালী হয়ে উঠতে হবে। মাঠে আরও সময় কাটাতে হবে। সেখানে যাওয়ার আগে আমি চাই রঞ্জি ট্রফির কয়েকটা ম্যাচ খেলতে।” উল্লেখ্য, রবিবার শামিকে দেখা গিয়েছিল পূর্ণ রানআপে বল করতে। তাঁকে নজরে রেখেছিলেন ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল।

গতবছর ওয়ানডে বিশ্বকাপের পর আর বল হাতে মাঠে দেখা যায়নি তাঁকে। চোটে অস্ত্রোপচার হয় শামির। তারপর বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ‌্যাকাডেমিতে (এনসিএ) চলেছে সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া। ধীরে ধীরে সেখানে সুস্থ হয়ে উঠছেন তিনি।

আরও পড়ুন- ওড়িশা এফসির বিরুদ্ধে নামার আগে নিজের পরিকল্পনা জানালেন লাল-হলুদের নতুন কোচ

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...