Tuesday, March 31, 2026

জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধির তীব্র বিরোধিতা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে চিঠি মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

এক ধাক্কায় প্রাণঘাতী অসুখ, যক্ষ্মা, হাঁপানি, থ্যালাসেমিয়া, মানসিক সমস্যার ওষুধের দাম প্রায়র ৫০ শতাংশ বৃদ্ধি করেছে কেন্দ্রের মোদি সরকার। আগেই এর প্রতিবাদ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাধারণ মানুষের স্বার্থে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী। এই বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে সোমবার চিঠি পাঠান মমতা।

চিঠিতে মুখ্যমন্ত্রী লেখেন, ১৪ অক্টোবর রাসায়নিক মন্ত্রকের অধীনে ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (NPPA) একটি বিজ্ঞপ্তি দিয়ে জীবনদায়ী ওষুধ (Medicine), যক্ষ্মা, হাঁপানি, থ্যালাসেমিয়া, মানসিক রোগ, চোখের অসুখ-সহ অন্যান্য সংক্রমণের জন্য ব্যবহৃত ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করেছে। মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, কয়েকমাস আগেই রক্তচাপ, ডায়াবেটিসের- ওষুধ-সহ অ্যান্টিবায়োটিকের দাম বৃদ্ধি করেছে। ক্রমাগত এই দাম বৃদ্ধি সাধারণ মানুষের উপর চাপ পড়ছে।বাংলার মুখ্যমন্ত্রী লেখেন, এই ধরনের মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের উপর চার সৃষ্টি করবে। বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো রাজ্য যেখানে বিনামূল্যে রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়া হয়- সেখানে সহায়ক মূল্যের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রে লাইভ হবে।

এর প্রেক্ষিতেই প্রধানমন্ত্রীকে নির্দিষ্ট দফতরে নির্দেশ দিতে এবং এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখতে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা মনে করিয়ে দেন, সব সময় সাধারণ মানুষকেই সবথেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। তিনি আশা করছেন, কেন্দ্রীয় সরকার দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।






Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...