Saturday, June 20, 2026

বিমানে পান্নুন-ছায়া! এয়ার ইন্ডিয়ার বিমান ওড়ানোর হুমকি

Date:

Share post:

এবার এয়ার ইন্ডিয়ার বিমানে না ওঠার হুমকি দিল খলিস্তানি জঙ্গি গুরপতওয়ান্ত সিং পান্নুন (Gurpatwant Singh Pannun)। নভেম্বর মাসের ১ থেকে ১৯ তারিখ পর্যন্ত এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানে যাত্রীদের না ওঠার হুমকি দিয়েছে পান্নুন। ৪০ বছর হতে চলেছে শিখদের ওপর হামলার ঘটনায়। এখনই এমন হুমকি মিলেছে। তাতে মনে করা হচ্ছে, শিখদের ওপর হামলার ঘটনার বদলা নিতেই এয়ার ইন্ডিয়ার বিমানে হামলা করতে পারে পান্নুন এবং তার দল।

দিন কয়েক আগে পান্নুনকে খুনের চক্রান্তের অভিযোগ দায়েরের ভিত্তিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Ajit Doval) এবং প্রাক্তন র-প্রধানকে তলব করেছে মার্কিন আদালত। এই ঘটনাকে ভারত অনধিকার চর্চা বলেছে।

‘শিখ ফর জাস্টিস’ সংগঠনের প্রধান পান্নুনকে ২০২০ সালে জঙ্গি তকমা দিয়েছিল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক। পান্নুনের আমেরিকা ও কানাডার নাগরিকত্ব রয়েছে। তবে কানাডায় নিজের ডেরা থেকে সে খলিস্তানপন্থী কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। কিন্তু প্রশ্ন উঠছে, পান্নুনের হুমকি কি এবার সত্যি হতে চলেছে? সত্যিই কি কোন হামলার ছক কষা হয়েছে? ভারত কী করে সেটাই দেখার।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...