Friday, April 3, 2026

সরফরাজের ফিটনেসের ওপর নজর পন্থের, দিয়েছেন বিশেষ রাঁধুনি

Date:

Share post:

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ৮ উইকেটে হারে ভারতীয় দল। এই ম্যাচে হারলেও, কিউইদের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দাপট দেখান সরফরাজ খান। ১৫০ রান করেন তিনি। তবে ব্যাট হাতে সফল হলেও ফিটনেস নিয়ে সমস্যা ছিল সরফরাজের। আর সেখানে তাকে সাহায্য করতে আসরে নেমেছেন ভারতীয় উইকেটরক্ষক ঋষভ পন্থ। সরফরাজের ওজন যাতে ঠিক থাকে সে জন্য উদ্যোগ নিয়েছেন ঋষভ পন্থ।তিনি ঠিক করে দেন রাঁধুনি। এমনটাই জানালেন টিম ইন্ডিয়ার আরেক ক্রিকেটার সূর্যকুমার যাদব।

এই নিয়ে এক সর্বভারতীয় মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সূর্যকুমার বলেন, “সরফরাজ নিজের ফিটনেস নিয়ে ভারতীয় দলের স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচের সঙ্গে কাজ করছেন। পাশাপাশি কাজ ঋষভ পন্থও ওকে নিয়েও কাজ করছেন। পন্থ সরফরাজের জন্য একজন রাঁধুনি দিয়েছেন যিনি তার খাদ্য তালিকা তৈরি করবেন। লক্ষ্য হল আসন্ন বর্ডার-গাভাস্কর ট্রফির আগে সরফরাজ পুরোপুরি ফিট হোক। এই খেলায় ফিটনেসটা অত্যন্ত জরুরি, যত বয়স বাড়বে, ফিটনেস ধরে রাখা ততই কঠিন হবে।“

এরপরই সূর্য বলেন, “ ওর শরীর দেখে মনে হয় মোটা। কিন্তু ওকে ৪৫০টা বল খেলতে বললে বা ত্রিশতরান, দ্বিশতরান করতে বললে অনায়াসে করে দেবেন। আমার মনে হয় দলও সেটাই চায়। বড় শতরান করো, ম্যাচ ঘোড়ানো ইনিংস খেলো। ম্যাচের দিনও কোনওদিন ওকে অনুশীলন মিস করতে দেখিনি। ম্যাচ থাকলে ও ভোর ৫টায় উঠে পড়বে। বাড়িতে এক ঘণ্টা অনুশীলন করবে। তারপরে টিম বাসে উঠবে। ম্যাচের পর আবার পাশের মাঠে গিয়ে ব্যাট করবে।“

আরও পড়ুন- কেরালার বিরুদ্ধে এগিয়ে থেকেও হার, ম্যাচ হেরে কী বললেন সাদা-কালো কোচ ?


Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...