Saturday, June 20, 2026

জুনিয়র ডাক্তাররা বৈঠক ভেস্তে দিলে এফআইআর করুন, হুঁশিয়ারি কুণালের

Date:

Share post:

রাজ্যের মুখ্যসচিবের দেওয়া অনশন প্রত্যাহারের ‘শর্ত’ না মেনেই সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে বৈঠক করতে যাবেন জুনিয়র ডাক্তাররা। আর এই পরিস্থিতিতে বৈঠক ভেস্তে দেওয়া হতে পারে বলে পালটা হুঁশিয়ারি দিয়ে রাখলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ।

তিনি দাবি করেন, যদি বৈঠক ভেস্তে যায় এবং তার জেরে কোনও রোগীর ক্ষতি হয়, তাহলে যেন দেবাশিষ হালদার এবং অনিকেত মাহাতোর নামে এফাইআর করা হয়। তার সাফ কথা, মুখ্যমন্ত্রী অভিভাবকের মতো জুনিয়র ডাক্তারদের বারবার বৈঠকে ডেকেছেন। কখনও স্বাস্থ্যভবনের সামনে অনশন মঞ্চে গেছেন, কখনও বাড়িতে ডেকেছেন আবার কখনও নবান্নে। ডাক্তারদের দাবি নিয়ে আলোচনা, পর্যালোচনা সবই চলছে। তাই ডাক্তারদের উচিত সোমবারের বৈঠকে সদর্থক সাড়া দেওয়া।









in no kn

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...