Sunday, June 21, 2026

যোগীরাজ্যে নিরাপদ নয় পুলিশও, অন্ধকারে ধর্ষিতা মহিলা কনস্টেবল!

Date:

Share post:

উত্তরপ্রদেশে মহিলাদের নিরাপত্তা যে কিছু মানসিক বিকারগ্রস্থ মানুষের হাতে ছেড়ে রেখেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath), তা হাড়ে হাড়ে টের পেল এবার রাজ্যের পুলিশ বাহিনী। অন্ধকার রাস্তার সুযোগ নিয়ে ধর্ষিতা এবার যোগী রাজ্যের এক মহিলা হেড কনস্টেবল (head constable)। কর্বাচৌথ ব্রত পালন করতে নিজের শ্বশুরবাড়ি যাওয়ার পথে নির্যাতনের শিকার ওই মহিলা। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

অযোধ্যায় (Ayodhya) হেড কনস্টেবল পদে কর্মরত মহিলা নিজের শ্বশুরবাড়ি কানপুরের (Kanpur) শেন পশ্চিমপাড়ায় যাচ্ছিলেন। দূরত্ব বেশি হওয়ায় তাঁর পৌঁছাতে রাত হয়ে যায়। বিয়ের শাড়ি পরা মহিলা বাস থেকে নেমে গ্রামের পথে যাওয়ার জন্য কোনও গাড়ি না পেয়ে এক ব্যক্তিকে বাইকে তাঁকে এগিয়ে দেওয়ার অনুরোধ করেন। বাইক আরোহী ধর্মেন্দ্র পাসওয়ান খানিক দূরে তাঁকে নিয়ে গিয়ে অন্ধকার এলাকা দেখে আচমকা বাইক থামিয়ে দেয়। সেখানেই মহিলার কাপড় ছিঁড়ে তাঁকে ধর্ষণ (rape) করে। পরে তাঁকে সেখানেই ফেলে পালিয়ে যায় অভিযুক্ত ধর্মেন্দ্র ওরফে কাল্লু।

ওই পরিস্থিতিতেও নিজেকে সামলে নিয়ে নির্যাতিতা স্থানীয় থানায় পৌঁছে অভিযোগ জানান। সেই সময় তিনি জানতে পারেন অভিযুক্ত কাল্লু পাশের থানায় তার বাইক চুরির অভিযোগ দায়ের করেছে। গোটা ঘটনা ধামাচাপা দিতে কাল্লু ফন্দি আঁটলেও পরে পুলিশ তাকে গ্রেফতার (arrest) করে।

এই ঘটনার পরে কার্যত বিধ্বস্ত ওই মহিলা হেড কনস্টেবল (head constable)। পুলিশকর্মী হওয়ায় বেশি রাতে চলাফেরার অভ্যাস তাঁর ছিল। সেই আত্মবিশ্বাস থেকেই বেশি রাতে তিনি বাড়ি ফিরছিলেন। কিন্তু সিভিল ড্রেস (civil dress) বিশেষত বিয়ের শাড়ি পরে থাকায় তাঁকেও ছাড়েনি বিকৃত লালসার যুবক।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...