Saturday, March 14, 2026

সাহিত্য উৎসবে নাচলেন খুনে অভিযুক্ত ইন্দ্রানী! আয়োজকদের আক্কেল নিয়ে প্রশ্ন

Date:

Share post:

নিজের মেয়ের খুনে অভিযুক্ত তিনি। দুবছর আগে জেল থেকে বেরোলেও এখনও সেই মামলায় তাকে ক্লিনচিট দেয়নি আদালত। এই পরিস্থিতিতে সেই ইন্দ্রানী মুখোপাধ্যায় (Indrani Mukherjea) এবার প্রকাশ্যে নৃত্য পরিবেশনে নেমে পড়লেন। আর তাকে নাচের আমন্ত্রণ জানালো প্রখ্যাত সাহিত্যিক খুশওয়ন্ত সিং (Khushwant Singh) নামাঙ্কিত সাহিত্য উৎসবের আয়োজকরা। স্বাভাবিকভাবে সেই নাচের ভিডিও ভাইরাল হতেই সমালোচনায় সরব নেটিজেনরা।

প্রতিবছর খুশওয়ন্ত সিং ফাউন্ডেশনের (Khushwant Singh Foundation) পক্ষ থেকে খুশওয়ন্ত সিংয়ের নামাঙ্কিত সাহিত্য উৎসবের (Khushwant Singh Literary Festival) আয়োজন করা হয় হিমাচল প্রদেশের কশৌলিতে। এবছরও অক্টোবর মাসে সেই সাহিত্য উৎসবের আয়োজন করা হয়েছে। আর সেই অনুষ্ঠানে নাচ পরিবেশন করেন ইন্দ্রানী মুখোপাধ্যায়। সেই নাচের ভিডিও ভাইরাল হতেই ইন্দ্রানীর থেকে বেশি সমালোচিত হয় খুশওয়ন্ত সিং ফাউন্ডেশন। সেই প্রসঙ্গেই সামনে আসে ২০২৩ সালের এই সাহিত্য উৎসবেই আলোচনার পেনালিস্টও (penalist) ছিলেন মেয়ের খুনে অভিযুক্ত ইন্দ্রানী মুখোপাধ্য়ায়।

সোশ্যাল মিডিয়ায় সিনা বোরার হত্যায় অভিযুক্তের ভিডিওতে নেটিজেনদের সমালোচনা দেখা যায়। কেউ লিখেছেন “সাহিত্য উৎসবকে বাস্তবেই হত্যা করেছেন ইন্দ্রানী মুখোপাধ্যায়।” কেউ কেউ ইন্দ্রানীকে লরেন্স বিষ্ণোইয়ের (Lawrence Bishnoi) সঙ্গে তুলনা করেছেন। উল্লেখ করা হয়েছে দেশের নতুন দুই আইকন লরেন্স বিষ্ণোই ও ইন্দ্রানী মুখোপাধ্যায়।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...