Friday, April 3, 2026

না জানিয়ে ৪৭ জনকে সাসপেন্ড ‘থ্রেট কালচার’ নয়? ‘হুমকি’ রোধে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

“প্রশাসনকে না জানিয়ে ৪৭ জনকে সাসপেন্ড করলেন। কীভাবে নিজে সিদ্ধান্ত নিলেন? এটা থ্রেট কালচার নয়?” প্রশ্ন ছুড়ে হুমকি রোধে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সোমবার নবান্ন (Nabanna) সভাঘরে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের (Junior Doctor) সঙ্গে বৈঠকে এ নিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, “তদন্ত না করে কাউকে সাসপেন্ড নয়। ইচ্ছেমতো কাজ করবেন না। কেউ কাউকে থ্রেট করবেন না। আমি ক্ষমতায় আছি বলে থ্রেট দিতে পারি না।’’ এদিন জুনিয়র ডাক্তারদের (Junior Doctor) সঙ্গে বৈঠকে মেডিক্যাল কলেজ হাসপাতালে ট্রেড কালচারের অভিযোগ তোলেন আন্দোলনকারীরা। পাল্টা মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন আর জি করের অধ্যক্ষ ডা. মানস বন্দ্যোপাধ্যায়কে, “প্রশাসনকে না জানিয়ে ৪৭ জনকে সাসপেন্ড করলেন। কীভাবে নিজে সিদ্ধান্ত নিলেন? এটা থ্রেট কালচার নয়? আমাদের জানালেন না কেন? স্বাস্থ্যবিভাগকে জানালেন না কেন? সরকার বলে একটা পদার্থ আছে।”  অধ্যক্ষ জানান সিদ্ধান্ত নিয়েছে কলেজ কাউন্সিল। আর জি করের ডাক্তারি পড়ুয়া অনিকেত মাহাতে বলেন, “কমিটি তদন্ত করে সিদ্ধান্ত নিয়েছে। তার পর সাসপেন্ড করা হয়েছে।” অনিকেতের অভিযোগ, “যারা সাসপেন্ড হয়েছেন, তাঁদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে। তদন্ত করেই সিদ্ধান্ত হয়েছে।” তাঁর কথায়, “কলেজ ক্যাম্পাস সুস্থ জায়গা হতে হলে, সেখানে আমাদেরও থাকতে হবে। একজন ছাত্র কলেজে প্রবেশের পর কী এমন ঘটছে যে সে পচা হয়ে উঠছে? সে কারণে ক্যাম্পাসের পরিবেশ সুস্থ, স্বাভাবিক করা প্রয়োজন।’’

অবিলম্বে থ্রেট কালচার বন্ধের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বলেন, “আগামী দিনে দেখা হবে বিষয়টি। তদন্ত করা হবে। পক্ষপাতিত্ব চলবে না। আপনার যাকে পছন্দ নয়, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেব, এটা হতে পারে না।” এর পরেই মুখ্যমন্ত্রীর প্রশ্ন, “সরকারকে না জানিয়ে অ্যাকাডেমিক কাউন্সিল কী ভাবে তৈরি হল?” ৪৭ জন সাসপেন্ডেড প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ রাজ্যস্তরের টাস্ক ফোর্সে পাঠানোর নির্দেশ দিয়েছেন মমতা।

একই সঙ্গে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে ৪৫০ কোটি টাকা খরচ হয়েছে। জনগণের টাকা অন্য জায়গায় চলে গিয়েছে। ধর্না এবং অবস্থানের মাধ্যমে সরকারি ডাক্তাররা নিজেদের দাবি জানালেও, ৯ আগস্ট থেকে ১৭ অক্টোবরের মধ্যে ৫৬৩ জন সরকারি সিনিয়র রেসিডেন্ট ডাক্তার বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে চুটিয়ে প্র্যাকটিস চালিয়েছেন। এই বিষয় নিয়েও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।







Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...