Monday, April 6, 2026

ফের বোমাতঙ্কের ঘটনা কলকাতা বিমানবন্দরে, থানায় অভিযোগ দায়ের

Date:

Share post:

নিরাপত্তা নিয়ে কড়াকড়ির পরেও বোমাতঙ্কের হয়রানি বন্ধ হয়নি।মঙ্গলবার সকালে ফের বোমাতঙ্কের ঘটনা ঘটল কলকাতা বিমানবন্দরে।এয়ার ইন্ডিয়ার সিকিয়োরিটি চেকিং পোর্টালের ল্যান্ডলাইনে আচমকা একটি ফোন আসে। সেই ফোনে জানানো হয়, মাঝ আকাশে বিমান ছিনতাই করা হবে কিছু ক্ষণের মধ্যেই।মিনিট দুয়েকের মাথায় ফের ওই একই নম্বরে ফোন বেজে ওঠে। এ বার সুর চড়িয়ে জানানো হয়, বিমানে হাইড্রোজেন বোমা রাখা আছে। যে কোনও মুহূর্তে বড় বিপত্তি ঘটতে পারে। এর পরেই তৎপর হয়ে ওঠেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিশেষ সতর্কবার্তা জারি করে শুরু হয় নজরদারি।কলকাতা বিমানবন্দরে এদিনের ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করতে বৈঠকে বসেন পুলিশ এবং কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনীর (সিআইএসএফ) কর্তারা।

প্রসঙ্গত, কলকাতা-সহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে সিআইএসএফ। প্রায় ঘণ্টা দুয়েক বৈঠকের পরে এ দিনের উড়ো ফোন নিয়ে বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।









Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...