Monday, March 16, 2026

আজই সাগরে গভীর নিম্নচাপ, বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডানা’!

Date:

Share post:

আশঙ্কা বাড়িয়ে বঙ্গোপসাগরে অতি শক্তিশালী রূপ নিল নিম্নচাপ। দিল্লির মৌসম ভবন (IMD ) বলছে ঘূর্ণিঝড় ‘ডানা’ প্রাথমিকভাবে ওড়িশা উপকূলে আছড়ে পড়ার মতো পরিস্থিতি তৈরি হলেও, যত সময় যাচ্ছে তাতে বাংলাতে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনার কথাই মনে করছেন হাওয়া অফিসের (Weather Department) কর্তারা। সোমবার সন্ধ্যায় IMD-এর তরফে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত এবং শুক্রবার (২৫ অক্টোবর) ভোররাতের মধ্যে উত্তর ওড়িশা (Odisha) এবং পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে ‘ডানা’ স্থলভাবে প্রবেশ করবে। ল্যান্ডফলের সময় দমকা হাওয়ার বেগ সর্বোচ্চ ১২০ কিমিতে পৌঁছাতে পারে বলে অনুমান করা হচ্ছে।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে, মঙ্গলবার থেকেই নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করবে। বুধবার থেকে শুরু করে কয়েকটা দিন দক্ষিণবঙ্গের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির (Heavy rain) সম্ভাবনা রয়েছে।আগামিকাল অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের আকার নেবে। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার সকালের মধ্যে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূল বরাবর উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছবে। আগামী ২৪ অক্টোবর রাত এবং শুক্রবার ২৫ অক্টোবর ভোরের মধ্যবর্তী সময়ে ঘূর্ণিঝড় ‘ডানা’ পুরী এবং সাগরদ্বীপের মধ্যে দিয়ে উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূল পার করবে। ঘূর্ণিঝড়ের প্রভবে বুধবার ও বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, কলকাতা হাওড়া, হুগলিতেও। সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় মাইকিং করে প্রচার করা হচ্ছে। আগামী শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মঙ্গলবার থেকেই জেলায় জেলায় চালু কন্ট্রোল রুম।

 

spot_img

Related articles

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...