Friday, June 26, 2026

ধনতেরাসের আগে একলাফে ১ লক্ষ পেরোলো রুপোর দাম! মহার্ঘ হল সোনাও

Date:

Share post:

উৎসবের মরশুম থেকেই দাম বাড়তে শুরু করেছে, আশঙ্কা ছিল খুব তাড়াতাড়ি নজিরবিহীন ভাবে লক্ষ্য টাকার মাইলফলক ছুঁয়ে ফেলবে রূপো (Silver rate)। বাস্তবে আশঙ্কা সত্যি হলো। সকলকে তাক লাগিয়ে এক কিলোগ্রাম খুচরো রুপোর দাম জিএসটি যোগ করে হল ১ লক্ষ ৭৮৫ টাকা ৫০ পয়সা। কেজিতে রুপোর বাট হয়েছে ৯৭ হাজার ৭৫০ টাকা। এবার সেখানে ট্যাক্স যোগ করলে দাম দাঁড়ায় ১ লক্ষ ৬৮২ টাকা ৫০ পয়সা। দাম বাড়লো সোনারও (Gold Price hike)।

বিয়ের মরসুম শুরু আগেই সোনার দাম বাড়ায় মাথায় হাত মধ্যবিত্তের। হলমার্ক সোনার গয়না (২২ ক্যারাট) বেড়ে দাঁড়িয়েছে ৭৪ হাজার ৮০০ টাকা। জিএসটি যোগ করলে হিসেবে দাঁড়াচ্ছে ৭৭ হাজার ৪৪ টাকা। বিশেষজ্ঞরা মনে করছেন, পশ্চিম এশিয়ার যুদ্ধ এবং আমেরিকায় সুদের হার কমার জের সোনার মতোই রুপোর দামে পড়ছে। ফলে সুরক্ষার খোঁজে সেগুলিতে লগ্নি বাড়ছে। দ্রুত চাহিদা বৃদ্ধি হওয়ার কারণে নাগালের বাইরে চলে যাচ্ছে সোনা রুপোর দাম। সোনা মহার্ঘ হলে অনেকেই রুপো কিনতে চান কিন্তু রুপোর লক্ষাধিক হওয়া সাধারণ মানুষের পক্ষে বড় ধাক্কা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...