Wednesday, June 24, 2026

ভাগ হল করণ জোহরের ধর্মা প্রোডাকশন, নতুন মালিকানা পেলেন কে?

Date:

Share post:

করণ জোহরের(Karan Johar) প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের সিংহভাগ শেয়ার নাকি কিনতে চলেছে রিলায়েন্স। তবে শেষ পর্যন্ত তাঁদের হারিয়ে দিলেন ‘সেরাম ইনস্টিটিউট’-কর্ণধার আদার পুনাওয়ালা।

আদারের প্রযোজনা সংস্থা ‘সেরিন প্রোডাকশন’-এর তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, তারা ধর্মার ৫০ শতাংশ শেয়ার কিনে নিয়েছে এবং এর জন্য সংস্থা ১ হাজার কোটি টাকা খরচ করেছে। দুই সংস্থার তরফে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, ভবিষ্যতে ধর্মাকে আরও বড় আকারে উপস্থাপনের উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে আগামীতে ধর্মা প্রোডাকশনে করণ জোহর এগজিকিউটিভ চেয়ারম্যান হিসেবে থাকবেন। সংস্থার সৃজনশীল সিদ্ধান্তগুলো তিনিই নেবেন। চিফ এগজিকিউটিভ অফিসার হিসেবে থাকবেন অপূর্ব মেহতা। তিনি সংস্থার কৌশলগত দিক এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক কাজে নজর রাখবেন।

আরও পড়ুন- আইটিআই প্রশিক্ষণের পরীক্ষায় দেশের সেরার তালিকায় ১১ জন বাংলার, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...