Tuesday, June 23, 2026

আইটিআই প্রশিক্ষণের পরীক্ষায় দেশের সেরার তালিকায় ১১ জন বাংলার, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আইটিআই বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইন্সটিটিউটের জাতীয়স্তরের পরীক্ষায় ফের বাংলার মুখ উজ্জ্বল করল পশ্চিমবঙ্গের পড়ুয়ারা। কিছুদিন আগেই অল ইন্ডিয়া ট্রেড পরীক্ষা হয়। সেখানে শীর্ষ স্থানের ২৮ জনের মধ্যে ১১ জনই বাংলার পড়ুয়া। আজ, মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে এই খবর জানিয়ে কৃতীদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, গত বছর আইটিআইয়ের সর্বভারতীয় প্রতিযোগিতায় শীর্ষ স্থানে বাংলার চারজন পড়ুয়া ছিল। এবারে সেই সংখ্যা তিনগুণ হয়েছে। এই ১১ জনের মধ্যে ৬জন তরুণী।

এক্স হ্যান্ডেলে কৃতীদের সকলকে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের আইটিআই প্রশিক্ষণার্থীরা গত বছরের পর এই বছর আরও একবার জাতীয় স্তরের পরীক্ষা – অল ইন্ডিয়া ট্রেড টেস্ট (এআইটিটি), ২০২৪ এ ভাল ফল করেছেন। দেশের বিভিন্ন কোর্সের ২৮ জন শীর্ষস্থানীয়দের মধ্যে, ১১ জন আমাদের বাংলার আইটিআই ছাত্র যার মধ্যে ছয়জন মেয়ে। গত বছর AITT (2023) তে পশ্চিমবঙ্গ থেকে মোট ৮ জন তালিকার শীর্ষে ছিল। এই অসামান্য কৃতিত্বের সঙ্গে জড়িত সকলকেই আমি অভিনন্দন জানাচ্ছি।”

প্রসঙ্গত, ২০২২ সালেও সর্বভারতীয় আইটিআই পরীক্ষাতে সামগ্রিক ফলের হিসাবে শীর্ষস্থানে ছিল বাংলা। প্রথম ৫০ জনের তালিকায় রাজ্যের শিক্ষার্থীরা স্থান পেয়েছিলেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই সকল কৃতি পরীক্ষার্থীদের সংবর্ধনা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- রাজ্যের ছয় কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন, মোতায়েন ৮৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

 

 

Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...