Tuesday, June 23, 2026

রাজ্যের ছয় কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন, মোতায়েন ৮৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

Date:

Share post:

রাজ্যে আসন্ন ছয় বিধানসভার উপনির্বাচনের জন্য আপাতত ৮৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে হচ্ছে। এরমধ্যে মাদারিহাটে ১৪ কোম্পানি , নৈহাটিতে ১০ কোম্পানি , হাড়োয়ায় ১৫ কোম্পানি, মেদিনীপুরে ১৬ কোম্পানি, তালডাংরায় ১৮ কোম্পানি ও সীতাইতে ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ছয় কেন্দ্রের উপনির্বাচনে বাহিনী মোতায়েনের রূপরেখা স্থির করতে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের পৌরহিত্যে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে । ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী সিআরপিএফ এর আইজি বীরেন্দ্র কুমার শর্মা। বৈঠকে আরো সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রত্যেক কেন্দ্রে যত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে সেই অনুপাতে কুইক রেসপন্স টিমও রাখা হবে। পাশাপাশি থাকবে পর্যাপ্ত সংখ্যায় রাজ্য পুলিশ। অন্যদিকে রাজ্যের উপ-নির্বাচন এবং প্রতিবেশী ঝাড়খন্ড বিধানসভার নির্বাচনকে সামনে রেখে দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এক উচ্চ পর্যায়ের বৈঠকের ডাক দিয়েছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠকে যোগ দেবেন রাজ্যের মুখ্য সচিব,স্বরাষ্ট্র সচিব,রাজ্য পুলিশের ডিজি কোস্টগার্ডের ডিজি, আয়কর ও শুল্ক বিভাগের শীর্ষ কর্তারা পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে উপস্থিত থাকবেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব সহ অন্যান্য আধিকারিকেরা।

পর্যাপ্ত পরিমাণে থাকবে বলে কমিশন সূত্রে খবর। এইচ আর এফ এস, আর টি মোবাইল, সেক্টর অফিসের জন্য সেক্টর পালিশ সহ বিভিন্ন ক্ষেত্রে থাকবে পর্যাপ্ত পরিমাণের রাজ্য সশস্ত্র পুলিশ। অন্যদিকে আগামী ২৯ অক্টোবর গোটা দেশের যে নির্বাচন প্রক্রিয়া হতে চলেছে আগামী ১৩ এবং ২০শে নভেম্বর সেখানে একদিকে মহারাষ্ট্র অন্যদিকে ঝাড়খন্ড সীমান্তে ওপর বিশেষ নজর দিচ্ছে দেশের জাতীয় নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর বিকেল চারটের সময় নির্বাচন কমিশনের সহ সমস্ত কমিশনার এবং অন্যান্য আধিকারিকরা থাকবেন এক গুরুত্বপূর্ণ ভিডিও কনফারেন্সে। যে একদিকে মহারাষ্ট্র অন্যদিকে ঝাড়খন্ড এবং দেশের বিভিন্ন জায়গায় উপ নির্বাচন হতে চলেছে কিন্তু কোনভাবেই নির্বাচন কমিশন তার নিজের ভূমিকা থেকে এক চুল সরে আসতে রাজি নয় তাই নিশ্চিদ্র নিরাপত্তা এবং সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধপরিকর ও তৎপর নির্বাচন কমিশন এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে।

আরও পড়ুন- যৌন হেনস্থা করেন ব্রিজভূষণ! আত্মজীবনীতে বিস্ফোরক অভিযোগ সাক্ষীর

 

 

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...