Friday, June 26, 2026

হিজবুল্লার গুপ্তধন! আন্ডারগ্রাউন্ড বাঙ্কারে বিপুল টাকা-সোনার হদিশ

Date:

Share post:

ইজরায়েল-হামাস-হিজবুল্লা যুদ্ধ অব্যাহত। হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছে। লক্ষ লক্ষ মানুষ গৃহহীন। এরই মাঝে ইরানের মদতপুষ্ট হিজবুল্লার গুপ্তধন খুঁজে পেল ইজরায়েল সেনা। সেখানে বিপুল পরিমাণে অর্থ এবং সোনা পাওয়া গিয়েছে। জঙ্গিরা এই অর্থভাণ্ডার থেকেই টাকা নিয়ে কাজ চালাত বলে মনে করা হচ্ছে।

হিজবুল্লাকে নিকেশ করাই এখন একমাত্র লক্ষ্য ইজরায়েল সেনা। রবিবার রাতে ৩০টি হিজবুল্লা ঘাঁটিতে হামলা চালায় ইজরায়েল। তার মধ্যে আল কার্দ আল হাসানের অধীনস্থ একাধিক ভবন। আল কার্দ আল হাসানকে ইজরায়েল এবং আমেরিকা দুই দেশই হিজবুল্লার অর্থভাণ্ডার হিসাবে চিহ্নিত করেছিল।

ইজরায়েলি সেনার মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানিয়েছেন,”গোয়েন্দা বিভাগের পরামর্শ মতো হিজবুল্লার একটি নির্দিষ্ট ঘাঁটি বেইরুটের মাঝখানে অবস্থিত আল সাহেল হাসপাতালের তলায় আন্ডারগ্রাউন্ড বাঙ্কার রয়েছে সেখানে আমরা হামলা করিনি। মনে করা হচ্ছে সেখানে ৫০ কোটি ডলার এবং বিপুল পরিমাণ সোনা রয়েছে। এই টাকা ব্যবহার করে লেবাননকে নতুন করে তৈরি করা যাবে।” আল কার্দ আল হাসানের অন্যান্য বিল্ডিংয়ে নেতানিয়াহুর সেনা হামলা চালিয়েছে। তার মধ্যে একটি ভল্টে ১০ কোটি ডলার এবং সোনা ছিল বলে জানা গিয়েছে। সেই অর্থ ধ্বংস হয়ে গিয়েছে কিনা তার কোনও খবর মেলেনি।

দক্ষিণ গাজায় নতুন করে অভিযান চালিয়ে হামাস প্রধান ইয়া সিনওয়ারকে হত্যা করেছে ইজরায়েল সেনা। তাঁর গোপন বাঙ্কার এবং তাতে কী কী ছিল সেই ভিডিও দেখিয়েছে তাঁরা। সিনওয়ারের বাঙ্কারের ছিল সুসজ্জিত রান্নাঘর, একাধিক বাথরুম। বাঙ্কার থেকে প্রচুর পরিমাণ নগদ উদ্ধার হয়েছে। টাকার ছবি ইতিমধ্যে সামনে এসেছে। অন্যদিকে, সিনওয়ারের স্ত্রী ২৭ লক্ষ টাকার ব্যাগ ব্যবহার করতেন বলেও খবর ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন- কেন্দ্রীয় অর্ডন্যান্স ফ্যাক্টরিতে বড়সড় বিস্ফোরণ! মুখে কুলুপ কর্তাদের


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...