Saturday, April 4, 2026

কেন্দ্রীয় অর্ডন্যান্স ফ্যাক্টরিতে বড়সড় বিস্ফোরণ! মুখে কুলুপ কর্তাদের

Date:

Share post:

কেন্দ্র সরকারের বোম-বারুদের কারখানায় বিরাট বিস্ফোরণ মঙ্গলবার সকালে। মধ্যপ্রদেশের জবলপুরে (Jabalpur) এই বিস্ফোরণের জেরে আহত কমপক্ষে ১৫ জন কর্মী। তার মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর এক কর্মী দীর্ঘক্ষণ নিরুদ্দেশ থাকারও অভিযোগ করেন কর্মীরা। যদিও ঘটনা নিয়ে মুখ খোলেননি অর্ডন্যান্স ফ্যাক্টরির (Ordnance Factory) জেনারেল ম্যানেজার থেকে উচ্চপদস্থ আধিকারিকরা।

মঙ্গলবার সকালে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) জবলপুরের খামারিয়ার (Khamaria) অর্ডন্যান্স ফ্যাক্টরি বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। কারখানার একটা অংশ ভেঙে যায়। মূলত বোমা বা মিসাইল জাতীয় অস্ত্রের বারুদ ভরার রিফিলিং এফ-৬ সেকশনে (Refilling section F-6) বিস্ফোরণ ঘটে। কর্মী ও আধিকারিকদের দাবি বারুদ ভরার সময় হাইড্রোলিক যন্ত্রের (hydraulic machine) সমস্যার কারণে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। বিস্ফোরণের আওয়াজ প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকে শোনা যায়।

ঘটনাস্থল থেকে গুরুতর আহত দুজনকে দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। একজন ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে যাওয়ারও দাবি করেন কর্মীরা।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...