Monday, April 6, 2026

ঘটনার তীব্র নিন্দা, বিজেপি সাংসদের হাতে নিগৃহীত সন্ন্যাসীর পাশে শশী

Date:

Share post:

বিজেপির সাংসদ অনন্ত মহারাজের হাতে নিগৃহীত সন্ন্যাসীর সঙ্গে দেখা করে তাঁর উপরে চড়াও হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানালেন মন্ত্রী শশী পাঁজা। সঙ্গে ছিলেন সিতাই উপনির্বাচনের তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় বসুনিয়া।

মন্ত্রী শশী পাঁজা বলেন, সন্ন্যাসীর ওপরে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দাজনক। তিনি ঘটনায় সমব্যথী৷ সন্ন্যাসীর সঙ্গে কথা বলেছেন। আশ্রম ঘুরেও দেখেছেন৷ সোমবার সিতাই জুনিয়র বেসিক স্কুল প্রাঙ্গণে তৃণমূলের বিজয়া সম্মিলনী ও উপনির্বাচনী কর্মিসভা ছিল। তাতে শশী ছাড়াও যোগ দেন মন্ত্রী উদয়ন গুহ, সঙ্গীতা রায় বসুনিয়া, সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক, প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, সিতাই ব্লক তৃণমূল সভাপতি মুক্তিপদ মণ্ডল, যুব তৃণমূল সভাপতি বিশু রায় প্রামাণিক প্রমুখ।

আরও পড়ুন- বাংলার সরকারি হাসপাতালের পরিকাঠামো নিয়ে মিথ্যাচার! আইনজীবীর বক্তব্যকে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রীর

 

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...