Saturday, April 4, 2026

ঘূর্ণিঝড় ডানার প্রকোপে ফসল নষ্টে মিলবে শস্যবিমা, ঘোষণা কৃষিমন্ত্রীর

Date:

Share post:

ঘূর্ণিঝড় ডানার প্রকোপে নষ্ট হতে পারে জমির ফসল। রাজ্যের কৃষকদের আগেভাগেই সতর্ক করে দিয়েছে কৃষি দফতর। একই সঙ্গে কৃষি দফতর জানিয়ে দিল, ঘূর্ণিঝড়ে যদি ফসলের ক্ষয়-ক্ষতি হয় তবে বাংলা শস্যবিমা যোজনা আওতায় ক্ষতিপূরণ পাবেন কৃষকেরা।

কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বুধবার জানিয়েছেন, ৪২ লক্ষ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। এখন আউশ ধান কাটার মরশুম। ১ লক্ষ ৩৮ হাজার হেক্টর জমিতে আউশ ধান চাষ করা হয়েছে। ঘূর্ণিঝড়ের সতর্কবার্তার পরেই তৎপরতার সঙ্গে কৃষকদের ফসল কাটার নির্দেশ দেয় নবান্ন। কৃষিমন্ত্রী জানিয়েছেন, ৯৭ শতাংশ আউশ ধান ইতিমধ্যেই কাটা হয়ে গিয়েছে। বাকি ৩ শতাংশ ধান কাটা চলছে। বড় কিছু না হলে বাকি ৪১ লক্ষ হেক্টর জমির ধান নিয়ে চিন্তা নেই। কারণ সেগুলি এখনও একেবারেই চারা অবস্থায় রয়েছে। তাও যদি ধান নষ্ট হয়, তাহলে বাংলার শস্যবিমার অধীনে ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে।

মন্ত্রী জানান, বাংলা শস্যবিমায় ইতিমধ্যেই ৫৪ লক্ষ কৃষক নাম নথিভুক্ত করেছেন। এখনও ৩১ অক্টোবর পর্যন্ত সময় রয়েছে। তাই যাঁরা বাকি রয়েছেন তাঁদের বিশেষ ক্যাম্পে গিয়ে নাম তোলার অনুরোধ করা হচ্ছে নবান্নর তরফে। রাজ্য সরকারের পক্ষ থেকে অনেক আগেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে।

আরও পড়ুন- ডানা সতর্কতা: উড়ান বাতিল কলকাতা, ভুবনেশ্বর বিমানবন্দরে

 

 

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...