Wednesday, June 24, 2026

ডানা সতর্কতা: উড়ান বাতিল কলকাতা, ভুবনেশ্বর বিমানবন্দরে

Date:

Share post:

ঘূর্ণিঝড়ে বিমান ওঠানামায় বরাবর সতর্কতা জারি করা হয়। ডানা ঘূর্ণিঝড়ের (cyclone DANA) ক্ষেত্রেও এর ব্যতিক্রম হচ্ছে না। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত সব বিমানের ওঠা-নামা বন্ধ করেছে কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) কর্তৃপক্ষ। অন্যদিকে আগেই ওড়িশার (Odisha) বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর (BPIA) কর্তৃপক্ষ বৃহস্পতিবার থেকে উড়ান বাতিলের ঘোষণা করে দিয়েছিল। সময় নিয়ে শীর্ষ মহলের বৈঠকের পরে জানানো হবে বলে জানায় বিমান বন্দর কর্তৃপক্ষ।

ঘূর্ণিঝড় রেমালের সময়ও বন্ধ ছিল কলকাতা বিমান বন্দরের বিমান পরিবহন। শিকল দিয়ে বাধার পরেও পার্ক করা বিমান গড়িয়ে চলে যেতে দেখা গিয়েছিল। এবার তাই বাড়তি প্রস্তুতি নেতাজী সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমান বন্দর (Nejati Subhash Chandra Bose International Airport) কর্তৃপক্ষের। একইভাবে প্রস্তুতি নিয়েছে ভুবনেশ্বর বিমান বন্দর কর্তৃপক্ষও। বিমান বন্দরের সব পরিকাঠামো খতিয়ে দেখে প্রস্তুত কর্তৃপক্ষ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...