Wednesday, June 24, 2026

মারাঠাভূমে ভোট: কোন্দলে জেরবার শাসকজোট, ৪ BJP প্রার্থীর হয়ে প্রচারে নারাজ শিন্ডে গোষ্ঠী

Date:

Share post:

গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার মারাঠাভূমের শাসক জোট৷ জম্মু-কাশ্মীরে এই গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই বিজেপির সরকার গড়ার স্বপ্ন ধুলিস্যাৎ হয়েছে ৷ উপত্যকা থেকে গেরুয়া শিবিরের প্রার্থীদের খেদিয়ে দিয়েছেন জম্মু-কাশ্মীরবাসী৷ এবার শাসক শিবিরের সেই গোষ্ঠীদ্বন্দ্বই প্রবল ভাবে মাথাচাড়া দিয়েছে মহারাষ্ট্রে৷ নয়াদিল্লিতে দলীয় সূত্রের দাবি, বিজেপির চারজন প্রার্থীর বিরুদ্ধে অঘোষিত আন্দোলন শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের নেতৃত্বাধীন শিবসেনার বিক্ষুদ্ধ গোষ্ঠীর নেতা-কর্মীরা৷ পূর্ব কল্যাণ, থানে, নবি মুম্বই এবং মুরবাদ আসনের বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে ক্ষোভ দেখাচ্ছেন এঁরা৷ শুধু তাই নয়, এই চার বিজেপি প্রার্থীর প্রচারে অংশ নেবে না শিন্ডে গোষ্ঠী, কোনও প্রকার সহযোগিতাও করা হবে না তাদের, দাবি জানানো হয়েছে শিন্ডে গোষ্ঠীর তরফে৷ এই চারটি আসনেই শিন্ডে গোষ্ঠীর আধিপত্য আছে৷ এটা জানার পরেও যেভাবে একতরফা সিদ্ধান্তে বিজেপি এই চারটি জায়গায় তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে, তার পরে আর শিষ্টাচার বজায় রাখা সম্ভব হচ্ছে না, এমনই দাবি করছেন শিবসেনার বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতারা৷

মুম্বইয়ের ওরলি বিধানসভা আসনে কাকে প্রার্থী করা হবে, তা নিয়েও দুই দলের অন্দরে তীব্র মতানৈক্য আছে বলেই সূত্রের দাবি৷ বিধানসভা ভোটের আগে দেখা দেওয়া শাসক শিবিরের এই ফাটল গুলিই আগামী দিনে চওড়া হলে বিপাকে পড়বে রাজ্যের ক্ষমতাসীন শাসকজোট, এটা ভালোই জানেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব৷ তাই দিল্লিতে বসে মরিয়া হয়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছেন তাঁরা৷ মহারাষ্ট্রের গ্রাউন্ড জিরোতে এর কোনও প্রভাবই পড়ছে না বলেই সূত্রের দাবি৷

আরও পড়ুন- বেনারসে অসুস্থ পঙ্কজ দত্ত, ‘কুৎসাকারী’র দ্রুত আরোগ্য কামনা তৃণমূলের

 

 

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...