Friday, June 5, 2026

স্তন ক্যান্সার নিয়ে ‘বিকৃত নামের’ সচেতনতা প্রচার! আক্রমণের মুখে যুবরাজ সিং-দিল্লি মেট্রো

Date:

Share post:

স্তন ক্যান্সার নিয়ে সচেতনতা প্রচার। সেই প্রচার প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের সংস্থার। আর সেখানেই কমলালেবুকে স্তন হিসেবে দেখানো হয়েছে। যা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে যুবরাজ সিংয়ের (Yubaraj Singh) ইউউইক্যান ফাউন্ডেশন (YouWeCan Foundation)। দিল্লি মেট্রোর (Delhi Metro Rail) কামরায় বেশ কিছু স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা পোস্টার (Poster) দিয়েছে তারা। আর সেখানেই লেখা রয়েছে, “প্রতি মাসে আপনার কমলালেবু পরখ করে দেখুন।“


ইউউইক্যান ফাউন্ডেশনের দেওয়া সচেতনতামূলক বিজ্ঞাপনের পোস্টারে দেখা যাচ্ছে, এক মহিলা হাতে বাসে দুটি কমলালেবু নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। বেশ কয়েকজন বয়স্ক মহিলা তাঁর দিকে তাকিয়ে রয়েছেন। সামনে রয়েছে আরও কিছু কমলালেবু। ছবিটি দেখে মনে হচ্ছে AI। আর সেখানে ইংরেজিতে লেখা, “Check your oranges  once a month”। এর পরেই সমালোচনার ঝড় উঠেছে। চোখা চোখা বাউন্সারের মুখে এককালের অলরাউন্ডার। স্তন ক্যান্সার বিষয়ে নিজেকেই প্রথম সচেতন থাকতে হবে- এই প্রচার করতে গিয়ে যদি সঠিক শব্দই ব্যবহার করা না যায়, তাহলে স্তন ক্যান্সারের বিষয়ে সচেতনতা হবে কী করে!দিল্লি মেট্রোর কামরায় সাঁটা ওই পোস্টারকে কুরুচি, নিন্দনীয় বলে নিন্দার ঝড় উঠেছে স্যোশাল মিডিয়ায়। নেট নাগরিকরা প্রশ্ন তুলেছেন, স্তনকে যদি এই ভাষা নিয়ে বর্ণনা করা হয়, তাহলে কী করে সচেতনতা গড়ে উঠবে। প্রশ্ন উঠছে এই ধরনের প্রচারের অনুমোদন কারা দিয়েছে?

আরও পড়ুন: রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফার দাবিতে উত্তাল বাংলাদেশ, ইউনুস বাহিনীর গুলিতে ঝরল রক্ত

কেউ কেউ আবার যুবরাজ সিংকে (Yubaraj Singh) ট্যাগ করে লিখেছেন, এখুনি এই ধরনের পোস্টার সরান। একই সঙ্গে দিল্লি মেট্রো রেল কর্তৃপক্ষকেও কটাক্ষ করা হয়েছে। প্রশ্ন উঠেছে, টাকা দিলে কি যে কোনও রকমের পোস্টার সাঁটবে তারা?







Related articles

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...