Thursday, June 25, 2026

চাবাহার বন্দর থেকে আফগানিস্তান: মধ্যপ্রাচ্যের রাস্তা খুলতে পেজেস্কিয়ানকে মোদির বার্তা

Date:

Share post:

সম্প্রতি ইরানের চাবাহার বন্দর (Chabahar port) নিয়ে দশ বছরের চুক্তি স্বাক্ষর হয়েছে ভারত ও ইরানের মধ্যে। চিরশত্রু পাকিস্তানকে টপকে সহজে মধ্যপ্রাচ্যে পৌঁছে যাওয়ার পথ খুলে গিয়েছে এই চুক্তিতে। তবে এই বন্দর দিয়ে ঠিক কীভাবে মধ্যপ্রাচ্যে বাণিজ্য বা মানুষের মধ্যে পারস্পরিক আদান প্রদান সম্ভব হবে তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে বিস্তারিত আলোচনা হল ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ানের (Masoud Pezeshkian) সঙ্গে। ব্রিকস বৈঠকের বাইরে একান্ত আলাপচারিতা হয় দুদেশের রাষ্ট্রপ্রধানদের।

পশ্চিম এশিয়ার (western Asia) বর্তমান অশান্তির পরিস্থিতিতে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে বৈঠকে মত পোষণ করেন ইরানের রাষ্ট্রপতি (President of Iran)। ভারতের সঙ্গে সব পক্ষের সম্পর্ক ভালো থাকায় শান্তি প্রতিষ্ঠায় ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, জোর দেন পেজেস্কিয়ান। ভারতের পক্ষ থেকেও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে জোর দেওয়া হয়। সেই উদ্দেশ্যে পেজেস্কিয়ানের সঙ্গে পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন মোদি, জানান বিদেশ সচিব বিক্রম মিশ্রি (Vikram Mishri)।

তবে পাল্টা পশ্চিম এশিয়ায় প্রবেশের পথ পরিষ্কার করে ভারত। চাবাহার বন্দরের (Chabahar port) মাধ্যমে প্রবেশ সহজ হলেও আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। এই এলাকায় নির্ঝঞ্ঝাট যোগাযোগ ব্যবস্থা আলাপচারিতার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল। পরিবর্তে আফগানিস্তানের (Afganistan) পুণর্গঠনে সাহায্যের আশ্বাস দেন মোদি। এই পথকে ব্যবহার করে আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ ট্রানসিট করিডোর (International North-South Transit Corridor) তৈরির উপর জোর দেন ভারতের প্রধানমন্ত্রী।

Related articles

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...