Wednesday, June 24, 2026

নিজেকে বিয়ে পপ তারকার! ব্রিটনির সিদ্ধান্তে চমকে গেল নেটদুনিয়া

Date:

Share post:

স্যাম অ্যাসঘারির সঙ্গে বিচ্ছেদের প্রায় এক বছরের মাথায় বিয়ে করলেন পপ তারকা শিল্পী ব্রিটনি স্পিয়ার্স (Britney Spears) ! চমকে গেলেন অনুরাগীরা। কাকে বিয়ে করলেন গায়িকা? সোমবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে (Social media) বিয়ের গাউন আর মাথায় বিয়ের ওড়না পরে একটি ভিডিয়ো পোস্ট করে শিল্পী জানিয়েছেন নিজেকে নিজেই বিয়ে করেছেন তিনি!

৪২ বছর বয়সী পপ-আইকন চোদ্দ বছরের দাম্পত্য ভেঙে নিজের মতো থাকতে শুরু করেছেন। মানসিক অবসাদের মধ্যে পড়ে রীতিমতো থেরাপি নিতে শুরুও করেন। এরমাঝেই আচমকা নিজেকে বিয়ে করার ছবি পোস্ট করে সকলকে চমকে দিয়েছেন।ক্যাপশনে লিখেছেন, ‘যেদিন নিজেকে বিয়ে করেছিলাম… এটি ফিরিয়ে আনা কারণ বিষয়টা অস্বস্তিকর বা বোকা মনে হতে পারে, কিন্তু আমি মনে করি এটি আমার করা সবচেয়ে ভালো জিনিস!!!’ এই পোস্ট করার আগে একটি খালি চার্চের ছবিও পোস্ট করেছিলেন গায়িকা। যদিও তা নিয়ে কোনও ব্যাখ্যা দেননি।

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...