Thursday, February 19, 2026

ছাঙ্গুতে মরশুমের প্রথম তুষারপাত, পর্যটন ব্যবসায়ীদের মুখে চওড়া হাসি!

Date:

Share post:

পর্যটকদের জন্য প্রকৃতির বিরাট ‘সারপ্রাইজ’। মরশুমের প্রথম তুষারপাত পূর্ব সিকিমের (Sikkim) ছাঙ্গু উপত্যকায় (Changu-Valley)। তুষার চাদরে মুখ ঢেকেছে শেরাথাং (Sarathang)। মঙ্গল বার দুপুর নাগাদ একটু-একটু করে তুষারপাত শুরু হয়। বেশ খানিক্ষণ চলার পর বন্ধ হয়। অবশ্য নামচি, ছাঙ্গু, লাচেন সহ একাধিক জায়গায় তুষারপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিলই আবহাওয়া দফতর (Weather Office)।  এমন নৈসর্গিক উপহার উপভোগের আশায় বেলা বাড়তে পর্যটকের ভিড় বেড়েছে ছাঙ্গুতে (Changu-Valley)। মরশুমের প্রথম তুষারপাত (Snowfall) বলে কথা! যদিও আবহাওয়া দফতরের সতর্কতা (Weather Forecast) ছিলই যে হালকা থেকে মাঝারি বৃষ্টির পর তুষার চাদরে মুখ ঢাকতে চলেছে সিকিমের একাংশ। নামবে তাপমাত্রা।
কম বেশি পুজোর দিন থেকেই বৃষ্টি (Rain) শুরু হতেই বৃষ্টিতে কাহিল গোটা বাংলা। আবার বর্ষার মেঘ সরলেই ঘোর গরম, আর্দ্রতায় হাঁসফাঁস অবস্থা সকলের। এদিকে আবার ‘ডানা’ দুর্যোগের ভয় দানা বেঁধেছে দক্ষিণবঙ্গে। এই পরিস্থিতিতে তুষারপাতের (Snowfall) খবর বাঙালি কাছে যেন প্রাণের আরাম আত্মার শান্তি। মরশুমের প্রথম তুষারপাত দেখে সেলফি তুলতে ব্যস্ত অনেকে। শীতের চাদরে মুড়ে প্রকৃতির কোলে ঘুরে বেড়াচ্ছেন।

আর এই তুষারপাতের খবর চাউর হতেই ফের পাহাড়মুখী হতে শুরু করেছেন পর্যটকরা (Tourist)। দুর্গাপুজোর পালা মিটেছে আর সামনেই দীপাবলি। আর দীপাবলির আগে ফের পর্যটকরা পাহাড়মুখী হবে বলে আশাবাদী পর্যটন ব্যবসায়ীরা। সিকিম আবহাওয়া দফতরের অধিকর্তা গোপীনাথ রাহা বলেন, “নামচি জেলায় তাপমাত্রা অনেকটাই নেমেছে। যে কারণে ছাঙ্গুতে তুষারপাত হয়েছে। আগামী দু’দিনও সেখানে তুষারপার (Snowfall) হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পুরো পাহাড়ে  জাঁকিয়ে বরফ-সহ শীত পড়তে চলেছে”।







spot_img

Related articles

‘শিল্পান্ন’-এ মুখ্যমন্ত্রী, হস্ত-কুটির শিল্পের প্রসারে উৎসাহ দিলেন কারিগরদের

বাংলার প্রতিভাকে বিশ্বের দরবারে তুলে ধরার প্রয়াস তাঁর সর্বদা। তিনি চান বাংলার হস্ত ও কুটিরশিল্পের মাধ্যমে প্রতিভার বিকাশ...

ভোটার তালিকা সংশোধনে কারচুপি! অভিযোগ জানিয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় কারচুপি এবং নির্দিষ্ট একটি সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ তুলে বুধবার নির্বাচন কমিশনের...

T20 WC: জয়ের ধারা অব্যাহত ভারতের, সুপার আটের আগে চিন্তায় রাখল ওপেনিং

টি-টোয়েন্টি(T20 World Cup) বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত ভারতের(India) ।গ্রুপ পর্বে শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ১৭ রানে হারাল টিম ইন্ডিয়া।...

রাজ্যের মুকুটে নয়া পালক! সেন্টার অফ রিসার্চ এক্সেলেন্স স্বীকৃতি পেল পিজি

রাজ্যের মুকুটে নয়া পালক। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের একমাত্র চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে ‘সেন্টার অফ রিসার্চ এক্সেলেন্স’ (কোর) স্বীকৃতি...