Saturday, June 20, 2026

‘ডানা’ হানার মোকাবিলায় প্রস্তুত কলকাতা পুরসভা, WBSEDCL-CESC-এর হেল্পলাইন চালু

Date:

Share post:

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডানা’। ল্যান্ডফলের আগেই একাধিক রাজ্যে বৃষ্টি শুরু হয়েছে। ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ডানা’ (Dana)। বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক, কেরালা, তামিলনাড়ুতে ভারী বৃষ্টিপাত হতে পারে। ঘূর্ণিঝড় ‘ডানা’র হানা সামলাতে প্রস্তুত কলকাতা পুরসভা (KMC) এবং বিদ্যুৎ দফতর। চালু হয়েছে হেল্পলাইন (Helpline)।
ডানার হানা সামলাতে কলকাতা পুরসভায় (KMC) কন্ট্রোল রুম চালু হয়েছে। ছুটি বাতিল হয়েছে পুরসভার কর্মীদের। বিপজ্জনক বাড়ি, গাছ ভেঙে পড়া, জল জমার সমস্যা মোকাবিলায় প্রস্তুত প্রশাসন।
কলকাতা পুরসভার কন্ট্রোল রুম নম্বর
২২৮৬-১২১২/১৩১৩/১৪১৪।
পুরসভার সচিব স্বপনকুমার কুণ্ডুর নেতৃত্বে তৈরি করা হয়েছে একটি বিশেষ দল।
এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথাও কোনও বৈদ্যুতিক সমস্যা দেখা দিলে WBSEDCL এবং CESC -এর কন্ট্রোল রুমের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন সাধারণ মানুষ।
WBSEDCL-এর হেল্পলাইন নম্বর:
৮৯০০৭৯৩৫০৩, ৮৯০০৭৯৩৫০৪
টোল-ফ্রি- ১৯২২১, হোয়াটসঅ্যাপ- ৮৪৩৩৭১৯১২১
CESC-এর হেল্পলাইন নম্বর:
০৩৩ ৩৫০১১৯১২, ০৩৩ ৪৪০৩১৯১২, ১৮৬০৫০০১৯১২, ১৯১২
হোয়াটসঅ্যাপ- ৭৪৩৯০০১৯১২
বিশেষ হেল্পলাইন নম্বর: ৯৮৩১০৭৯৬৬৬, ৯৮৩১০৮৩৭০০







Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...