Sunday, May 31, 2026

ভুয়ো প্যান থেকে আধার কার্ড! মহারাষ্ট্রে ঘাঁটি গাড়া ২১ বাংলাদেশি গ্রেফতার

Date:

Share post:

অমিত শাহের (Amit Shah) বিএসএফের ব্যর্থতার ছবি বারেবারে স্পষ্ট হয়েছে। বিজেপি শাসিত মহারাষ্ট্রে (Maharashtra) ২১ জন অবৈধ বাংলাদেশির সন্ধান মিলতেই ফের ঘুরে ফিরে আসছে সেই প্রশ্ন। যে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় নির্বাচনী প্রচারে বারবার এসে ‘ঘুষপেটি’ শব্দ বলে বলে বাংলায় অস্থির পরিস্থিতি তৈরির চেষ্টা করে গিয়েছেন, পুনের ঘটনায় তাঁরাই দফতরের বিএসএফ (BSF) ও গোয়েন্দা ব্যর্থতা দিনের আলোর মতো স্পষ্ট। আর সেই অনুপ্রবেশকারীরা আশ্রয় পান বিজেপির জোটসঙ্গীর রাজ্য মহারাষ্ট্রেই।

দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে থাকার অভিযোগে মহারাষ্ট্রের পুনে (Pune) থেকে গ্রেফতার ২১ জন বাংলাদেশি। তাঁদের কাছ থেকে ভারতীয় আধার (Aadhar), প্যান (Pan) কার্ড-সহ নানান ভুয়ো পরিচয়পত্র (Fake ID) পাওয়া গিয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন ১৫ জন পুরুষ, ৪ মহিলা ও ২ জন তৃতীয় লিঙ্গ।

গোপন খবরের ভিত্তিতে সোমবার অভিযান চালায় এটিএস (ATS)। তখনই গ্রেফতার করা হয় এই ২১ জনকে। পুলিশের তরফে জানা গিয়েছে, অবৈধভাবে ভারতে ঢুকে দীর্ঘদিন ধরে মহারাষ্ট্রের রঞ্জনগাঁও এলাকায় বাস করছিলেন তাঁরা। পুলিশ প্রাথমিক ধারণা, সাধারণত কোনও এজেন্টকে ধরে টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে ঢুকেছিল অভিযুক্তরা। এর পর ওই এলাকায় থেকে দৈনিক শ্রমিক হিসেবে কাজ করত তারা। এদের সূত্র ধরেই অবৈধ অনুপ্রবেশের বড়সড় চক্র সামনে আসতে পাড়ে বলে আশাবাদী পুলিশ।

বাংলাদেশের (Bangladesh) নাগরিকদের চোরাপথে ভারতে অনুপ্রবেশের ঘটনা নতুন নয়। দীর্ঘ দিন ধরেই এই সমস্যায় জর্জরিত দেশ। আর তার জেরেই অমিত শাহ-সহ সীমান্ত বাহিনীর (Border Force) ব্যর্থতার ছবি ঘুরে ফিরে আবারও প্রকাশ্যে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) অনুযায়ী একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ২১ জনকে আদালতে তোলা হলে তাঁদের ১০ দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এর আগেই একাধিকবার বহু বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয়েছেন দেশের নানা প্রান্ত থেকে।

Related articles

অভিষেকের উপর হামলার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত কল্যাণ 

সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হওয়া হামলার প্রতিবাদ করতে গিয়ে রবিবার হুগলির...

রাজধানীতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, মৃত অন্তত ৯

দিল্লিতে পাঁচ তলা বাড়ি ভেঙে দুর্ঘটনা। শনিবার সন্ধ্যায় মেহরৌলি এলাকায় বহুতল ভেঙে পড়ায় (building collapse) অন্তত ৯ জনের...

দমদমে হকার উচ্ছেদ, মধ্যরাতে চলল বুলডোজার

রাজ্যে বিজেপি সরকার (BJP Government) ক্ষমতায় আসার পর থেকে পুনর্বাসন ছাড়াই একের পর এক রেল স্টেশন চত্বরে হকার...

সোনারপুরে অভিষেককে নিগ্রহের ঘটনায় গ্রেফতার ৬

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে তীব্র জনরোষের মুখে পড়ে...