Thursday, June 25, 2026

বঙ্গোপসাগরে বড় বাঁক ঘূর্ণিঝড় ‘ডানা’র! কোথায় ল্যান্ডফল স্পষ্ট করল হাওয়া অফিস 

Date:

Share post:

আশঙ্কা সত্যি হলো, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডানা’ (Dana ) উত্তর – উত্তর পশ্চিমে বাঁক নিয়েছে। ল্যান্ডফল ঠিক কোথায় হতে চলেছে তা স্পষ্ট করে জানিয়ে দিল মৌসম ভবন (IMD)। হাওয়া অফিসের আপডেট বলছে, গত ছ’ঘণ্টায় ‘ডানা’ ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম অভিমুখে এগিয়েছে। এই মুহূর্তে ওড়িশার পারাদ্বীপ উপকূল থেকে প্রায় ৫২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, এবং সাগরদ্বীপ থেকে ৬০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। ২৪ তারিখ ভোরেই তা ওড়িশার ভিতরকণিকা এবং ধামরা দিয়ে স্থলভাগে আছড়ে পড়তে চলেছে। ল্যান্ডফলের সময় গতিবেগ হবে সর্বোচ্চ একশো কুড়ি কিলোমিটার।

IMD জানিয়েছে, বুধবার সন্ধ্যা থেকেই ভিজতে পারে উপকূলীয় ওড়িশার বালেশ্বর, ভদ্রক, কেন্দ্রাপাড়া, পুরী এবং জজপুর। বৃহস্পতিবার কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জগৎসিংহপুর, কেন্দ্রাপাড়া, ময়ূরভঞ্জ, কটক, ভদ্রক এবং বালাসোরে জারি হয়েছে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা। বাংলার আকাশেও দুর্যোগের মেঘ। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি। উপকূলে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। মাইকিং চলছে দক্ষিণ ২৪ পরগনার নামখানা, সাগরদ্বীপ, পাথরপ্রতিমা, বকখালি, দিঘা জুড়ে। বুধবার দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে শহরে। বৃহস্পতি ও শুক্রবার কলকাতায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...