Sunday, March 29, 2026

প্রেমিকার বাবা-মার থেকে লুকোতে শেষমেশ সুটকেস-বন্দি তরুণ! তারপর…

Date:

Share post:

প্রেমিকার বাড়ি ফাঁকা, বাবা মা কেউ নেই অতএব নির্ঝঞ্ঝাটে প্রেমালাপ সারতে গার্লফ্রেন্ডের বাড়িতে তরুণ। সবেমাত্র মনের কথা শুরু হল কি হল না হঠাৎ দরজায় টোকা, ধাক্কাধাক্কি। মোক্ষম সময়ে ফিরে এসেছেন বাবা-মা! এবার উপায়? প্রেমিককে জামাকাপড় রাখার সুটকেসে পুরে তালা দিয়ে দিলেন তরুণী। গোটা ঘটনার ভিডিও ভাইরাল স্যোশাল মিডিয়ায়। যদিও এর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ।

সমাজমাধ্যমের ভিডিও নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে। কমেন্ট আর লাইকের বন্যা নেটপাড়ায়। এক্স হ্যান্ডলে পোস্ট করা সেই ভিডিয়োতে দেখা গেছে, বাবা-মার ভয়ে সুটকেসের জামা কাপড় মেঝেতে ফেলে প্রেমিককে সেখানে ভরে তালা দিয়ে দেন তিনি। বাবা-মার সন্দেহ হওয়ায় শেষমেষ তরুণী সুটকেসের তালা খুলতে বাধ্য হন আর সেখান থেকে বেরিয়ে আসেন তরুণ। এই ভিডিও দেখে অনেকেই বেশ মজার মজার মন্তব্য করেছেন। কেউ বলছেন, আরও দুমিনিট সুটকেসে থাকতে হলে প্রেমিক আর বেঁচে বেরোতে পারতেন না। কেউ আবার লেখেন, এটাই বোধহয় ‘আজব প্রেম কি গজব কাহানি’।

 

Related articles

দলের জার্সি পরে দলের হয়েই খেলুন! বিশৃঙ্খলা করলেই শাস্তি, মুর্শিদাবাদ থেকে কর্মীদের কড়া বার্তা অভিষেকের

নওদার সভা থেকে দলের কর্মীদের সতর্ক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূলে (TMC) থেকেও...

গুন্ডামি করতে এলে চুপ করে বসে থাকবো না, কাকে হুমকি দিলেন রানা! 

টলিপাড়ায় ফের ফেডারেশন বনাম রানা সরকার (Rana Sarkar) সংঘাত। প্রখ্যাত অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর বায়োপিক তৈরি করতে গিয়ে শ্যুটিং...

তিক্ততা অতীত, আইপিএলই মিলিয়ে দিল কুম্বলে-কোহলিকে

ক্রিকেট মাঠে আবারও দৃষ্টান্ত স্থাপন করলেন বিরাট কোহলি। অবশেষে দূরত্ব কমল বিরাট কোহলি (Virat Kohli) ও অনিল কুম্বলের...

রহস্যে ঘেরা শিবের কৈলাস! কোন দিক কী বার্তা দেয়?

মাউন্ট কৈলাস মানেই অলৌকিক ঘটনা। রহস্যময় একটি পাহাড়। তিব্বত মালভূমি থেকে ২২ হাজার ফুট উপরে অবস্থিত কৈলাসকে(Manasarovar kailash)...