Thursday, April 2, 2026

ভোটের লড়াইতে প্রথম স্বাক্ষর, ওয়েনাড়ে মনোনয়ন জমা প্রিয়াঙ্কার

Date:

Share post:

রাহুল গান্ধীর জেতা আসন ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে ওয়েনাড়ে ভোটের লড়াইতে হাতেখড়ি প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi)। বুধবার মনোনয়ন জমা (nomination file) দেন তিনি। সঙ্গে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। এই আসনে এবারও প্রার্থী দিয়েছে সিপিআই (CPI)। অন্যদিকে এনডিএ (NDA) জোটের প্রার্থী দিয়েছে বিজেপিও। ফলে লড়াই আপাত ভাবে ত্রিমুখী হলেও ২০২৪ লোকসভা নির্বাচনে যেভাবে কংগ্রেসের সঙ্গে সিপিআইয়ের লড়াইয়েরই অপেক্ষা।

লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী ওয়েনাড় (Wayanad) থেকে ৩ লক্ষ ৬৪ হাজারের বেশি ভোটে জিতেছিলেন। তাঁর ছেড়ে যাওয়ার আসনে উপনির্বাচনে প্রথমবার ভোটে লড়াবেন সহদরা প্রিয়াঙ্কা। বুধবার মনোনয়ন জমার আগে রোড-শো করেন রাহুল ও প্রিয়াঙ্কা। সেখান থেকে রাহুল গান্ধী নিজের হাতের রাখি দেখিয়ে প্রিয়াঙ্কার জয়ে ভূমিকা নেওয়ার প্রতিশ্রুতি দেন। ওয়েনাড় উপনির্বাচনে (Wayanad by-election) প্রিয়াঙ্কার জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী রাহুল। সেই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন লোকসভায় একজন বলিষ্ঠ কণ্ঠ হবেন প্রিয়াঙ্কা (Priyanka Gandhi)।

এই কেন্দ্রের লোকসভা ভোটে পর্যুদস্ত হন সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজার স্ত্রী অ্যানি রাজা (Annie Raja)। তারপরেও কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ের মাঠে নামছে বামেরা। এবার সিপিআইয়ের প্রার্থী হয়েছেন নদাপুরমের তিনবারের বিধায়ক সত্য়ন মোকেরি (Satyan Mokeri) । বিজেপির প্রার্থী হয়েছেন নভ্যা হরিদাস (Navya Haridas)।

Related articles

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...