Friday, June 26, 2026

সাগরদ্বীপ থেকে ৩৭০ কিলোমিটার দূরে ‘ডানা’, ওড়িশায় দুর্যোগ শুরু! সতর্ক বাংলা

Date:

Share post:

ভোররাতে সুপার সাইক্লোনের (Super cyclone) পরিণত হয়েছে ‘ডানা’ (Dana)। প্রতি ঘণ্টায় ১২ কিলোমিটার বেগে উপকূলের দিকে আরও ৯০ কিলোমিটার এগিয়েছে ঘূর্ণিঝড়। IMD জানিয়েছে এই মুহূর্তে, সাগরদ্বীপ থেকে মাত্র ৩৭০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব দিকে আর পারাদ্বীপ থেকে এটি ২৮০ কিলোমিটার দক্ষিণ- পূর্বে ঘূর্ণিঝড়ের অবস্থান। বৃহস্পতির সকাল থেকেই ওড়িশার (Odisha) একাংশ জুড়ে ঝড়-বৃষ্টি শুরু। এখনও পর্যন্ত এই ঝড়ের যা অভিমুখ তাতে ১২০ কিলোমিটার বেগে ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে ঘূর্ণিঝড়ের ‘ল্যান্ডফল’ হবে। সকালে জগন্নাথ মন্দির (Jagannath temple, Puri) খোলা থাকলেও ভিড় প্রায় নেই বললেই চলে। সকাল থেকে পর্যটকশূন্য পুরীর সমুদ্র সৈকত।

 

ঘূর্ণিঝড় ডানার প্রভাবে তুমুল বৃষ্টি হবে বাংলায়। সকাল থেকেই উপকূল এলাকায় শুরু হয়েছে ঝোড়ো হাওয়া। নোডাল অফিসারের নেতৃত্বে আগামী শনিবার পর্যন্ত প্রতি রাতে পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। দিঘা -মন্দারমনি -তাজপুর পুরোপুরি পর্যটক শূন্য করা হয়েছে। সকাল থেকে টহল দিচ্ছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা, সঙ্গে রয়েছে পুলিশ। মাইকিং করে চলছে জোর প্রচার। সমুদ্রে যাতে কেউ না নামতে পারে সেই দিকে কড়া নজর রয়েছে প্রশাসনের। তৈরি রাখা হয়েছে ডাক্তারদের বিশেষ দল। প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুল্যান্সও। সব থেকে বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা পূর্ব মেদিনীপুরের। বৃহস্পতিবার সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি আর দমকা হাওয়া পাথরপ্রতিমা, নামখানা, ফ্রেজারগঞ্জ-সহ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায়।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...