Friday, June 26, 2026

‘ডানা’র ঝাপটা থেকে বাঁচতে এবার হাওড়া শাখায় বাতিল লোকাল ট্রেন

Date:

Share post:

শক্তি বাড়িয়েছে ঘূর্ণিঝড় ‘ডানা’ (Dana)। কোনও রকমের ঝুঁকি নিতে নারাজ রেল। দক্ষিণ পূর্ব রেলের পাশাপাশি পূর্ব রেলের হাওড়া শাখাতেও (Howrah Division, Eastern Railway) এবার বাতিল করা হলো বহু ট্রেন। বন্দেভারত (Vande Bharat Express), হাওড়া -পুরী এক্সপ্রেসের মতো দূরপাল্লার ট্রেন আগেই ক্যানসেল করে দেওয়া হয়েছিল, এবার তালিকায় নতুন সংযোগ লোকাল ট্রেন (Local Train Cancel)। হাওড়া থেকে বর্ধমান, তারকেশ্বর, শ্রীরামপুর, শেওড়াফুলি, গোঘাট, ব্যান্ডেল, বারুইপুর-সহ সবকটি রুটের লোকাল ট্রেন বাতিলের ঘোষণা করেছেন পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র (Kaushik Mitra)।

 

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে, ‘ডানা’র প্রভাবে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে পরিস্থিতি বদলাবে। শুক্রবার সকাল পর্যন্ত ঘূর্ণিঝড়ের দাপট চলার আশঙ্কায় আগামী ২৫ অক্টোবর হাওড়া শাখার বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে বলে জানা গেছে। ডানা (Dana) স্থলভাগে আছড়ে পড়ার ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হওয়ার দাপট থাকবে। পরিস্থিতির গুরুত্ব বুঝে হাওড়া বর্ধমান ও ব্যান্ডেল শাখার বিভিন্ন লোকাল ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) হাওড়া থেকে বাতিল লোকাল ট্রেনের তালিকা:-

বর্ধমান লোকাল (ভোর ৪টে),

বর্ধমান লোকাল (ভোর ৪.১৫)

গোঘাট লোকাল (ভোর ৪.২২)

ব্যান্ডেল লোকাল (ভোর ৪.৪৭)

তারকেশ্বর লোকাল (ভোর ৪.৫৫)

গুরাপ লোকাল (ভোর ৫.০৫)

ব্যান্ডেল লোকাল (ভোর ৫.১৪)

সিঙ্গুর লোকাল (ভোর ৫.৩২)

মসাগ্রাম লোকাল (ভোর ৫.৪৫)

তারকেশ্বর লোকাল (ভোর ৫.৫৫)

ব্যান্ডেল লোকাল (সকাল ৬.২৬)

ব্যান্ডেল লোকাল (সকাল ৭.০৫)

শেওড়াফুলি লোকাল (সকাল সাড়ে ৭টা)

বেলুড়মঠ লোকাল (সকাল ৭.৪০)

শ্রীরামপুর লোকাল (সকাল ৭.৪৫)

শেওড়াফুলি লোকাল (সকাল ৮.১২)

ব্যান্ডেল লোকাল (সকাল ৮.২০)

মেমারি লোকাল (সকাল ৮.৩৫)

চন্দনপুর লোকাল (সকাল ৮.৪৯)

শেওড়াফুলি লোকাল (সকাল ৮.৫০)

ব্যান্ডেল লোকাল (সকাল ৯.১০)

শেওড়াফুলি লোকাল (সকাল ৯.১৫)

শ্রীরামপুর লোকাল (সকাল ৯.২০)

বারুইপাড়া লোকাল (সকাল ৯.৪০)

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...