Friday, June 26, 2026

‘ডানা’র জেরে ভোর থেকে অতি ভারী বৃষ্টি কলকাতায়, শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড়! 

Date:

Share post:

ওড়িশার (Odisha) ভিতরকণিকা এবং ধামারার মধ্যবর্তী স্থানে বৃহস্পতিবার মধ্যরাতে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘ডানা’ (Dana)। প্রায় ১১০ কিলোমিটার বেগে স্থলভাগে এগোনোর পর শুক্রবার সকাল থেকে ভদ্রক জুড়ে তান্ডব দেখাচ্ছে সুপার সাইক্লোন। তবে বাংলায় প্রভাব বিধ্বংসী না হওয়ায় রাজ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কম হয়েছে বলে মনে করা হচ্ছে। যদি এখনও পর্যন্ত বিস্তারিত তথ্য মেলেনি। ল্যান্ডফল এখনও চলছে। তবে এরাজ্যে হাওয়া অফিসের (Alipore Weather Department) পূর্বাভাস মতোই ভোররাত থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মুষলধারায় বৃষ্টি চলছে। উত্তর থেকে দক্ষিণ কলকাতার বিভিন্ন রাস্তায় ইতিমধ্যেই জল জমতে শুরু করেছে।

উপকূল এলাকায় ঘূর্ণিঝড়ের সামান্য প্রভাব পড়লেও শহর কলকাতায় বিশেষ দাপট দেখা যায়নি। শুক্রবার সারাদিন হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে। প্রশাসনিক তৎপরতায় দুর্যোগ অনেকটাই এড়ানো গেছে বলে প্রাথমিক অনুমান। বেলা গড়ালে ছবিটা আরও পরিষ্কার হবে। পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী এদিন সকাল থেকে শিয়ালদহ এবং হাওড়া শাখায় ট্রেন পরিষেবা বন্ধ। যদিও দক্ষিণবঙ্গে দুর্যোগ মারাত্মক আকার না নেওয়ায় বিভিন্ন স্টেশন গুলিতে অফিস যাত্রীদের ভিড় চোখে পড়েছে। এই কতক্ষণে রেল পরিষেবার স্বাভাবিক হবে সে খবরের দিকে নজর থাকবে। আজ সারাদিন কলকাতা-সহ বিভিন্ন জায়গায় ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...