Tuesday, April 14, 2026

ব্যাটিং ব্যর্থতায় ভারত, দিনের শেষে নিউজিল্যান্ড এগিয়ে ৩০১ রানে

Date:

Share post:

পুণেতে দ্বিতীয় টেস্টেও ব্যাটিং ব্যর্থতায় ভারত। দ্বিতীয় দিনে ১৫৬ রানে শেষ ভারতের প্রথম ইনিংস। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে কিউইদের রান সংখ্যা ৫ উইকেট হারিয়ে ১৯৮। নিউজিল্যান্ড এগিয়ে ৩০১ রানে ।

ম্যাচে এদিন ব্যাট হাতে দাপট দেখাতে পারেনি টিম ইন্ডিয়া। কিউইদের প্রথম ইনিংসে কিউইদের ২৫৯ রানের ইনিংসের জবাবে মাত্র ১৫৬ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়ার ইনিংস। গতকালই শূন্য রানে আউট হয়ে গিয়েছিলেন রোহিত শর্মা। আজ ব্যাট হাতে ছিলেন যশস্বী জসওয়াল এবং শুভমন গিল। দুজনেই করেন ৩০ রান। ১ রানে আউট হন বিরাট কোহলি। ১৮ রান করেন ঋষভ পন্থ। ১১ রান করেন সরফরাজ খান। ৩৮ রান করেন রবীন্দ্র জাদেজা। ৪ রান করেন রবিচন্দ্রন অশ্বিন। কিউইদের হয়ে ৭ উইকেট নেন স্টানার। ২ উইকেট নেন গ্লেন ফিলিপস। ১ উইকেট নেন টিম সাউদি। প্রথম ইনিংসে ১০৩ রানে এগিয়ে থাকে কিউইরা।

জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় কিউইরা। ১৭ রান আউট হন ডিভন কনওয়ে। ২৩ রান করেন উইল ইয়ং। তবে ব্যাট হাতে দাপট দেখান অধিনায়ক টম লাথাল। ৮৬ রান করেন তিনি। টিম ইন্ডিয়ার হয়ে দ্বিতীয় ইনিংসেও বল হাতে দাপট দেখাচ্ছেন ওয়াশিংটন সুন্দর। নেন ৪ উইকেট। ১ উইকেট নেন অশ্বিন।

আরও পড়ুন- হিন্দিতে দেওয়া তাঁর উপদেশ শুনেই যে ছক্কা মারবেন কিউই ক্রিকেটার বোঝেননি পন্থ, ভাইরাল ভিডিও


Related articles

ট্রাইবুনালের কাজ শুরু কবে: ৩৫ লক্ষের ভবিষ্যৎ নিয়ে অবশেষে সিদ্ধান্ত

প্রথমে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ভোটারদের নাম বাদ। তাতে মন না ভরলে লজিকাল ডিসক্রিপেন্সি। বিচারবিভাগীয় আধিকারিকদের বিচারের...

ভিনেশের গ্রেফতারি ভয়ঙ্কর ও ন্যক্কারজনক: এজেন্সির ‘ভয় দেখানোয়’ তোপ অভিষেকের

নির্বাচন এলেই সক্রিয় হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এটাই কেন্দ্রের বিজেপি সরকার জমানার দস্তুর। সেটাই আরও একবার ভয়ঙ্করভাবে প্রমাণ...

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...